জুলিয়া জাহান
২৭ মে ২০২৫, ১:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাহুবলে মহাসড়কে দাড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় হেলপার নিহত

বাহুবলে মহাসড়কে দাড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা

ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবলে সড়ক দুর্ঘটনায় এক ট্রাক শ্রমিক নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত প্রায় আড়াইটায় উপজেলার পুটিজুরী ইউনিয়নের শেওড়াতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,সিলেট থেকে ঢাকাগামী ট্রাক ঢাকা-মেট্রো-ট-২৪-৫৯০৫ পুটিজুরী ইউনিয়নের শেওড়াতল পৌঁছালে ট্রাকের চাকা নষ্ট হয়ে যায়। ওই সময় চালক মহাসড়কের পাশে ট্রাকটি পার্কিং করেন। এ সময় ট্রাকের হেলপার নিচে বসে চাকা পরিবর্তনের কাজ করছিলো। ঠিক সেই মুহূর্তে একই দিক থেকে আসা বিলাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা মেট্রো-ব-১২-৪৩০৯ ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের নিচে থাকা হেলপার মো. হারিছ মিয়া (২৭) মারা যান। নিহত হারিছ মিয়া সিলেট জকিগঞ্জ উপজেলার বলে জানা গেছে। দুর্ঘটনায় বাসটির কয়েকজন যাত্রীও আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে বাহুবল থানা পুলিশ ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত হারিছ মিয়ার মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে বাহুবল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

লু’আন সিটি মেয়রের সঙ্গে নৈশভোজে আলতাফ হোসেন চৌধুরী

বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব: ডিসি

ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি

কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সহ দুইজন গ্রেফতার

সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

১০

হরমুজে মাইন বসালে গুলি, মার্কিন নৌবাহিনীকে ট্রাম্পের কড়া নির্দেশ

১১

বিদ্যুৎ সংকটে নতুন কৌশল, ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং

১২

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

১৩

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

১৪

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৫

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

১৬

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

১৭

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

১৮

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

১৯

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

২০