জুলিয়া জাহান
২৩ মে ২০২৫, ২:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালতলীতে বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত বৃদ্ধের দাবি আমি ষড়যন্ত্রের শিকার

বরগুনার তালতলী উপজেলার করমজাপাড়া গ্রামে ১১ বছরের এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে সিদ্দিকুর রহমান (৬৫) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তবে অভিযুক্ত এ অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, জমিজমা নিয়ে পুরনো বিরোধের জেরে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

অভিযোগের বিবরণ ও স্থানীয় ও সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় শিশুটি গ্রামের কয়েকজন সহপাঠীর সঙ্গে জাম পারতে বের হয়। এ সময় অভিযুক্ত সিদ্দিকুর রহমান জাম দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যান। পরবর্তীতে ওই ঘরেই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা।

রাতে শিশুটি কান্নাকাটি করলে তার মা বিষয়টি জানার চেষ্টা করেন। পরদিন সকালে প্রতিবেশীদের মাধ্যমে বিস্তারিত জানা গেলে, শিশুটির পরিবার থানায় মামলা করে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহ জালাল বলেন, ভিকটিমের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। শিশুটিকে প্রাথমিক চিকিৎসার পর বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে মেডিকেল পরীক্ষার জন্য। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

অভিযুক্ত সিদ্দিকুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ষড়যন্ত্রের শিকার। অভিযোগকারী পরিবারের সঙ্গে আমাদের দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। সেই বিরোধের জের ধরেই আমাকে সমাজের চোখে হেয় করার জন্য এই ভিত্তিহীন মামলা করা হয়েছে। আমি সম্পূর্ণ নির্দোষ। সঠিক তদন্ত হলে সব প্রমাণ হবে। তিনি আরও বলেন, আমি এই বয়সে এমন ঘৃণ্য কাজের কথা চিন্তাও করতে পারি না। আমি চাই, সত্য দ্রুত উদঘাটিত হোক। যে কোন জায়গা থেকে মেডিকেল করা হলে আশা করি রিপোর্টে মামলা মিথ্যা প্রমাণিত হবে। আর মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য আমি ও আইনগত ব্যবস্থা নেব।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আনোয়ার খান বলেন, দুই পরিবারের মধ্যে জমি নিয়ে পুরনো বিরোধ রয়েছে, যা এলাকার সবাই জানে। তবে ঘটনাটি যেহেতু সংবেদনশীল, তাই তদন্ত ছাড়া কিছু বলা ঠিক হবে না। প্রশাসনের নিরপেক্ষ তদন্তই পারে সত্য উন্মোচন করতে।

ঘটনাটি তালতলী উপজেলার করমজাপাড়া গ্রামে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের একাংশ প্রকৃত দোষীর শাস্তির দাবিতে সরব হয়েছেন, অন্যদিকে কেউ কেউ ঘটনাটিকে পারিবারিক বিরোধ থেকে উদ্ভূত ষড়যন্ত্র বলেও সন্দেহ করছেন। তদন্ত শেষে সত্য উদঘাটন হবে এমনটাই প্রত্যাশা সকলের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

লু’আন সিটি মেয়রের সঙ্গে নৈশভোজে আলতাফ হোসেন চৌধুরী

বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব: ডিসি

ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি

কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সহ দুইজন গ্রেফতার

সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

১০

হরমুজে মাইন বসালে গুলি, মার্কিন নৌবাহিনীকে ট্রাম্পের কড়া নির্দেশ

১১

বিদ্যুৎ সংকটে নতুন কৌশল, ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং

১২

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

১৩

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

১৪

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৫

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

১৬

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

১৭

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

১৮

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

১৯

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

২০