জুলিয়া জাহান
১৮ মে ২০২৫, ১০:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নবীগঞ্জে বাস খাদে পড়ে আহত অন্তত ২০ জন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। রোববার (১৮ মে) ভোররাতে ঢাকা-সিলেট মহাসড়কের জালালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী ‘মামুন পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৪-৫৯২৫) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটিতে প্রায় অর্ধশতাধিক যাত্রী ছিলেন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত ছুটে গিয়ে আহতদের উদ্ধার করেন এবং নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। তবে আহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের বিষয়টি নিশ্চিত করে জানান, “উদ্ধার কার্যক্রম এখনো চলমান রয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কাজে সহায়তা করছেন।”

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের ঘুম বা বাসের যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০