জুলিয়া জাহান
১৮ মে ২০২৫, ৫:০৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দাবি না মানলে কঠোর আন্দোলনের ডাক দিবেন সাত কলেজ

আজ ১৭ মে,২০২৫ রোজ শনিবার বিকাল ৪ টায় সংবাদ সন্মেলনে সাত কলেজের শিক্ষার্থী প্রতিনিধিরা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নিয়ে পাঁচ দফা দাবি জানান।

তাদের পাঁচ দফা দাবিগুলো ছিলো…..

১। রোববারের মধ্যে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি করতে হবে।

২। অন্তর্বর্তী প্রশাসকের নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পর সেশনজট নিরসনসহ সামগ্রিক বিষয় নিয়ে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। একই সঙ্গে ভূতুড়ে ফলের সমাধান, বিভিন্ন ইস্যুতে অতিরিক্ত ফি আদায় বন্ধসহ যাবতীয় অসঙ্গতিগুলো স্পষ্টভাবে সমাধানের উদ্যোগ নিতে হবে।

৩। অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের পরবর্তী দুই কার্যদিবসের মধ্যে ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষা আয়োজনের উদ্যোগ গ্রহণ করতে হবে।

৪। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের রূপরেখা এবং লোগো/মনোগ্রাম প্রকাশ করতে হবে।

৫। আগামী এক মাসের অর্থাৎ আগামী ১৬ জুনের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি করতে হবে। একই সঙ্গে আগামী ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে নবগঠিত বিশ্ববিদ্যালয়ের জন্য অর্থ বরাদ্দ দিতে হবে। সংবাদ সন্মেলন এ তারা এ দাবিগুলো জানানোর পর বলেন, যদি সুষ্ঠুভাবে এসব দাবি না মানা হয় তারা সংশ্লিষ্ট মন্ত্রনালয় ঘেরাও কর্মসূচি দেওয়া হবে। তবে শিক্ষার্থীরা আশাবাদী তাদের নিয়ে আর কোনো গড়িমসি হবে না। তারা চায় না রাষ্ট্রের এই নাজুক সময়ে কোনো অস্থিতিশীলতা সৃষ্টি হোক। প্রশাসন সেই দিকটা লক্ষ্য রেখেই কাজ করে যাবে৷ সংবাদ সন্মেলন শেষে সাত কলেজ আন্দোলনের এক অন্যতম প্রতিনিধি স্মৃতি আক্তার বলেন, আমরা সবসময়ই চেয়েছি জনদূর্ভোগ না করে কিছু করতে। তবে এই সময় এসে যদি আমাদের দাবি ভালোভাবে না মানা হয় তবে আমাদের আন্দোলন কঠোর থেকে কঠোরতম হবে। সাবিনা ইয়াসমিন বলেন,এটাই আমাদের শেষ সংবাদ সন্মেলন বা কর্মসূচি হোক, এরপরেরটা হবে আনন্দবার্তা নিয়ে। আমরা এটাই আশা করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০