জুলিয়া জাহান
১৫ মে ২০২৫, ৬:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতে নারী অধিকার আন্দোলনে

“বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়িত হলে দেশের পারিবারিক কাঠামো হুমকির মুখে পড়বে”—এমন আশঙ্কা জানিয়ে নারী অধিকার আন্দোলন আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী অধিকার আন্দোলনের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি গঠিত নারী বিষয়ক সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক ভারসাম্যের পরিপন্থী প্রস্তাব অন্তর্ভুক্ত হয়েছে, যা জনমনে চরম প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

নারী অধিকার আন্দোলনের সভানেত্রী মমতাজ মান্নান বলেন, “এই কমিশনে এমন কেউ নেই যিনি ইসলামী শিক্ষায় শিক্ষিত। অথচ বিয়ে, তালাকসহ মুসলিম পারিবারিক আইনের বিষয়গুলো কোরআন দ্বারা নির্ধারিত। যাদের জীবন সরাসরি প্রভাবিত হবে, সেই সংখ্যাগরিষ্ঠ মুসলিম নারীদের প্রতিনিধিত্বও এতে নেই।”

তিনি অভিযোগ করেন, কমিশনের সুপারিশে ধর্মের বিধানকে অবজ্ঞা করা হয়েছে এবং সমাজে নারী-পুরুষের মধ্যে নতুন দ্বন্দ্ব তৈরির ভিত্তি রচনা করা হচ্ছে। “আমরা কোনো সাংঘর্ষিক সমাজ চাই না, চাই ভারসাম্যপূর্ণ মধ্যপন্থার সমাজ,”—বলেই তিনি উল্লেখ করেন।

ড্যাফোডিল ইউনিভার্সিটির প্রভাষক ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ বলেন, “কমিশন ইসলামপন্থীদের কোনো মতামত নেওয়ার প্রয়োজনই মনে করেনি। ধর্মের বিধান যেখানে উপেক্ষিত হবে, সেখানে শয়তানের পলিসি প্রভাব বিস্তার করবে।”

তিনি বলেন, পৈতৃক সম্পত্তিতে নারী অধিকার নিশ্চিত না করেও যে সংস্কার করা হচ্ছে, তা একধরনের ভণ্ডামি। “ধর্মকে এড়িয়ে নারীবাদী আইন চাপিয়ে দেওয়া হচ্ছে, যাতে পরিবারকে বাজারের পণ্য হিসেবে দেখা হচ্ছে।”

অধ্যাপক ডা. আফরোজা বুলবুল বলেন, “নারী-পুরুষ আলাদা সৃষ্টি, সৃষ্টিগত পার্থক্য উপেক্ষা করে এক ধরনের বিকৃত মনোভাব সমাজে ছড়ানো হচ্ছে। ‘শরীর আমার, সিদ্ধান্ত আমার’ জাতীয় স্লোগান নারীকে পতিতার পর্যায়ে নিয়ে যায়।”

মানববন্ধনে ঘোষিত ১০ দফা দাবি:

১. নারী সংস্কার কমিশন বিলুপ্ত করে সকল অংশীজনকে নিয়ে নতুন অন্তর্ভুক্তিমূলক কমিশন গঠন
২. ধর্মকে বৈষম্যের কারণ হিসেবে উপস্থাপন বন্ধ
৩. পতিতাবৃত্তিকে আইনি স্বীকৃতি দেওয়ার সুপারিশ বাতিল
৪. ধর্ম অনুযায়ী ন্যায্যতা-ভিত্তিক সমতা বজায় রাখা
৫. সিডও সনদের দুটি ধারা বাতিলের সুপারিশ প্রত্যাহার
৬. ইসলামী উত্তরাধিকার আইন বলবৎ রাখা
৭. তালাক, ভরণপোষণ, ম্যারিটাল রেপ, পতিতাবৃত্তি স্বীকৃতির মতো বিতর্কিত সুপারিশ বাতিল
৮. বহুবিবাহ নিষিদ্ধ করার প্রস্তাব বাতিল
৯. মোহরানা সংক্রান্ত সুপারিশ অপ্রয়োজনীয় বলে প্রত্যাখ্যান
১০. নারীদের পণ্য হিসেবে উপস্থাপন ও ব্যবহার বন্ধ

অন্যান্য বক্তারা:

  • অধ্যাপক আফিফা মুশতারী, সহ-সভানেত্রী, নারী অধিকার আন্দোলন ও লালমাটিয়া মহিলা কলেজ

  • অধ্যাপক ডা. নাঈমা মোয়াজ্জেম, প্রাক্তন বিভাগীয় প্রধান, ঢাকা মেডিকেল কলেজ

  • ড. আফরোজা বুলবুল, পরিচালক, আন্তর্জাতিক উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাম্বিয়া

  • ড. শারমিন ইসলাম, যুগ্ম সম্পাদক, নারী অধিকার আন্দোলন ও অধ্যাপক, ইস্টার্ন ইউনিভার্সিটি

  • সুফিয়া খাতুন, ডেপুটি ডিরেক্টর, হিউম্যান রাইটস

  • এডভোকেট ফাতেমা ইয়াসমিন মহুয়া

মানববন্ধনটি সঞ্চালনা করেন ড. সাবিহা সুলতানা, সহকারী অধ্যাপক, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০