জুলিয়া জাহান
১৩ মে ২০২৫, ৭:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভিসির পদত্যাগ দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দক্ষিণবঙ্গ অবরোধ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিনের পদত্যাগের দাবিতে পূর্বঘোষিত আল্টিমেটাম শেষ হওয়ায় ঢাকা-কুয়াকাটা মহাসড়কে অবরোধ ও আমরণ অনশন কর্মসূচি শুরু করেছে শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (১৩ মে) বিকেল ৫টায় শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। এতে উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

এর আগে সোমবার রাত ১১টা থেকে ১২ জন শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেন। আজ দুপুর পর্যন্ত অনশন চলাকালে অন্তত চারজন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৯ম ব্যাচের রবিউল ইসলামকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুর ১টার দিকে আরও তিনজন অসুস্থ হন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা জানান, অনশন, পানিশূন্যতা ও তীব্র গরমের কারণে তাদের রক্তচাপ বিপজ্জনকভাবে কমে গেছে।

অনশনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, ভিসি পদত্যাগ না করা পর্যন্ত তারা আন্দোলন থেকে সরে আসবেন না। আন্দোলনরত শিক্ষার্থী ওয়াহিদুর রহমান বলেন, “শূচিতা শরমিনের পদত্যাগ না হলে, আমার কফিন এখান থেকেই যাবে।”

বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. হাফিজ আশরাফুল হক শিক্ষার্থীদের আন্দোলনকে ‘যৌক্তিক’ আখ্যা দিয়ে বলেন, “২৮ দিন ধরে শিক্ষার্থীরা এক স্বৈরাচার উপাচার্যের অপসারণের দাবি জানিয়ে আসছে। রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে এতদিনেও কোনো পদক্ষেপ না নেওয়া দুঃখজনক।”

মৃত্তিকা ও পরিবেশবিজ্ঞান বিভাগের আন্দোলনকারী মাসুম বিল্লাহ বলেন, “আমরা গতকালই শেষ আল্টিমেটাম দিয়েছিলাম। এখন আর পেছনে ফেরার পথ নেই। দাবি না মানা পর্যন্ত আমরা সড়ক ছাড়বো না।”

সর্বশেষ পাওয়া তথ্যমতে, চলমান আন্দোলনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ৯ জন শিক্ষক প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেছেন, যার মধ্যে রয়েছেন বিভাগের চেয়ারম্যান, সহকারী প্রক্টর, হলের আবাসিক শিক্ষক, আইকিউএসি ও গেস্ট হাউজের পরিচালকসহ অনেকে।

এছাড়া ৪৬ জন শিক্ষক এক যৌথ বিবৃতিতে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেছেন এবং উপাচার্যের অপসারণের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০