জুলিয়া জাহান
১৩ মে ২০২৫, ৫:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এসএসসি পরীক্ষা শেষে নারায়ণগঞ্জে পরীক্ষার্থীদের চকলেট উপহার দিলেন জেলা প্রশাসক

নারায়ণগঞ্জে এসএসসি পরীক্ষা শেষে এক ব্যতিক্রমধর্মী ও মানবিক উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। মঙ্গলবার (১৩ মে ২০২৫) অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার শেষ দিন জেলার ৪৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণকারী ৩৩,১৮২ জন পরীক্ষার্থীর মাঝে চকলেট বিতরণ করা হয়।

এই ব্যতিক্রমী আয়োজনটি জেলা প্রশাসকের নির্দেশনায় বাস্তবায়িত হয়, যাতে শিক্ষার্থীরা পরীক্ষার ক্লান্তি শেষে এক আনন্দঘন মুহূর্ত উপভোগ করতে পারে। জেলা প্রশাসক সরেজমিনে ইসলামিক এডুকেশনাল ট্রাস্ট (আইইটি) সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে চকলেট তুলে দেন এবং তাদের পরীক্ষা সফলভাবে শেষ করার জন্য শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

চকলেট বিতরণের পাশাপাশি জেলা প্রশাসক শিক্ষার্থীদের সার্বিক পরীক্ষার অভিজ্ঞতা সম্পর্কে খোঁজ নেন এবং পরীক্ষোত্তর সময় যেন তারা ফলপ্রসূভাবে কাজে লাগাতে পারে— সে বিষয়ে দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।

এই উদ্যোগটি পরীক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করে এবং তাদের প্রতি জেলা প্রশাসনের আন্তরিকতার প্রতিচ্ছবি হয়ে থাকবে বলে অভিভাবক ও শিক্ষকরা মন্তব্য করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১০

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১১

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১২

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৩

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৪

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৫

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

১৬

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

১৭

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

১৮

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৯

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

২০