জুলিয়া জাহান
১২ মে ২০২৫, ৫:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ববি’তে এক দফা দাবিতে উত্তাল শিক্ষার্থীরা, দক্ষিণাঞ্চল অচলের হুঁশিয়ারি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে টানা আন্দোলন চালিয়ে আসা শিক্ষার্থীরা এবার দক্ষিণাঞ্চল অচলের হুঁশিয়ারি দিয়েছে। সোমবার (১২ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় আয়োজিত ছাত্র-শিক্ষক সংহতি সমাবেশে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

আন্দোলনকারীরা জানান, ভিসির বিরুদ্ধে দুর্নীতি, প্রশাসনিক অনিয়ম ও শিক্ষার্থীদের প্রতি উদাসীনতার অভিযোগ রয়েছে। এসব অভিযোগে দীর্ঘ ২৮ দিন ধরে আন্দোলন চালিয়ে গেলেও রাষ্ট্রীয় পর্যায় থেকে কোনো সাড়া না পাওয়ায় আন্দোলন আরও বিস্তৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক শিক্ষার্থী ভূমিকা ভূমি বলেন, “আমাদের একটাই দাবি—এই ভিসিকে দ্রুত অপসারণ করতে হবে। অন্যথায় আমরা দক্ষিণাঞ্চলের রাস্তায় নেমে কঠোর কর্মসূচি পালন করব।”

আরেক শিক্ষার্থী মোশারফ হোসেন বলেন, “আমরা আগামীকাল (মঙ্গলবার) দুপুর ২টা পর্যন্ত সময় দিয়েছি। এর মধ্যে দাবি মেনে না নিলে দক্ষিণবঙ্গ কার্যত অচল করে দেওয়া হবে।”

আন্দোলনের আরেক সংবেদনশীল দিক তুলে ধরেন শিক্ষার্থী রবিউল ইসলাম। তিনি বলেন, “আমরা আমাদের বোন জিমির চিকিৎসার জন্য ভিসির সহযোগিতা চেয়েছিলাম। কোনো সাড়া না পেয়ে তার মৃত্যু হয়েছে। এমন এক উপাচার্য, যিনি শিক্ষার্থীদের পাশে দাঁড়ান না, তাকে আমরা চাই না।”

শিক্ষক সমর্থনও মিলেছে শিক্ষার্থীদের এই দাবিতে। কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক বলেন, “এই ফ্যাসিস্ট মনোভাবের উপাচার্যের কারণে পুরো বিশ্ববিদ্যালয় পরিবার ক্ষতিগ্রস্ত। বিশ্ববিদ্যালয় রক্ষায় আমরা শিক্ষার্থীদের ন্যায্য দাবিতে পাশে আছি।”

উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ের চলমান এই আন্দোলন এক মাস পার করেছে এবং এখন তা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়িয়ে গোটা অঞ্চলে ছড়িয়ে পড়ার ইঙ্গিত দিচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০