জুলিয়া জাহান
১২ মে ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

চব্বিশ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে আমরন অনশনের হুঁশিয়ারি

বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার ৭২ ঘণ্টা পার হলেও অভিযুক্ত শিক্ষকদের অপসারণ না করার প্রতিবাদে শিক্ষকদের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। চব্বিশ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে আমরণ অনশনের হুঁশিয়ারিও দেন তারা।

১১ মে রবিবার কলেজের হলরুমে একটি সংবাদ সম্মেলনে আয়োজন করে শিক্ষার্থীরা। সেখানে তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন এবং সোমবারের (১২ মে) মধ্যে দাবি পূরণ না হলে আমরণ অনশনের হুঁশিয়ারি দেয়।

শিক্ষার্থীরা বলে – গত ৩০ এপ্রিল থেকে ৩২টি সরকারি ও ১৫৪টি বেসরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগসহ চার দফা দাবিতে আন্দোলন শুরু করেন। কিন্তু ৬ মে কর্মসূচি পালনের সময় তারা শিক্ষকদের বাধা ও মারধরের শিকার হন বলে অভিযোগ করেন।

শিক্ষার্থীরা জানায় , তাদের দাবি না মানা পর্যন্ত এবং হামলার ঘটনার বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে । এছাড়া হামলায় জড়িত শিক্ষকদের বিচারের আওতায় আনা না হলে আমরণ অনশনের হুঁশিয়ারিও দেয় তারা।

সংবাদ সম্মেলনের পর বেসিক বিএসসির সব শিক্ষার্থীর উপস্থিতিতে একাডেমিক ভবনের সামনে হামলায় জড়িত শিক্ষকদের প্রতিকৃতি সম্বলিত কুশ পুতুলদাহ করে প্রতিবাদ জানানো হয়।

এছাড়া রাতে কলেজ ক্যাম্পাসে মশাল মিছিলের আয়োজন করা হবে বলে জানান শিক্ষার্থীরা। পাশাপাশি আগামীকাল ১২ মে আন্তর্জাতিক নার্সেস ডে পালন থেকে বিরত থাকার ঘোষণাও দেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০