জুলিয়া জাহান
৯ মে ২০২৫, ২:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাড়ছে তাপপ্রবাহ, ৪৫ জেলায় অসহনীয় গরম

বাংলাদেশজুড়ে শুরু হয়েছে অসহনীয় গরম। মে মাসের শুরুতে স্বস্তিদায়ক আবহাওয়া থাকলেও বুধবার থেকে দেশজুড়ে শুরু হয়েছে তাপমাত্রার উর্ধ্বগতি। বৃহস্পতিবার দেশের ৪৫টি জেলার ওপর দিয়ে বয়ে গেছে মাঝারি তাপপ্রবাহ। রাজধানী ঢাকাসহ চুয়াডাঙ্গা, খুলনা, রাজশাহী ও অন্যান্য অঞ্চলে তাপমাত্রা ছুঁয়েছে ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে দেশের সর্বোচ্চ তাপমাত্রা—৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ছিল ৩৮ ডিগ্রি। আবহাওয়াবিদদের মতে, এটি চলতি বছরের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা। তাপমাত্রার সঙ্গে বাতাসের আর্দ্রতা কম থাকায় গরমের তীব্রতা আরও বেড়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ৪৫টি জেলার ওপর দিয়ে চলমান এই তাপপ্রবাহ আরো তিন দিন অব্যাহত থাকতে পারে। মৃদু তাপপ্রবাহ চলছে রংপুর, ময়মনসিংহ, নীলফামারী, মৌলভীবাজার, বরিশাল ও চট্টগ্রামসহ অনেক জেলায়। তবে কিছু কিছু এলাকায় তা মাঝারি পর্যায়ে পৌঁছেছে।

আগামী শনিবার ও রবিবার আবহাওয়া কিছুটা পরিবর্তন হতে পারে। কয়েকটি বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা থাকলেও, সারাদেশে শুষ্ক আবহাওয়া ও গরম বজায় থাকবে।

আবহাওয়াবিদদের আশঙ্কা, এই মৌসুমে একাধিক তীব্র তাপপ্রবাহ এবং সম্ভাব্য ঘূর্ণিঝড়ও দেখা দিতে পারে। ফলে এখনই সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১০

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১১

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১২

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৩

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৪

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৫

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

১৬

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

১৭

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

১৮

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৯

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

২০