জুলিয়া জাহান
৯ মে ২০২৫, ৫:৩৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ববি উপাচার্যের পদত্যাগের দাবিতে ছাত্র-শিক্ষকদের সংহতি সমাবেশ 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের এক দফা দাবিতে চলমান আন্দোলনে এবার শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক। বৃহস্পতিবার (৮ মে) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিশ জনেরও বেশি শিক্ষক।

শিক্ষকদের পক্ষ থেকে এ সময় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু হয়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে ফিরে আসে।

শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মুহসিন উদ্দিন (ইংরেজি বিভাগ), ড. হাফিজ আশরাফুল হক (কোস্টাল স্টাডিজ), সঞ্জয় কুমার সরকার (বাংলা বিভাগ), উন্মেষ রায় (সহকারী অধ্যাপক), এটিএম রফিকুল ইসলাম (উদ্ভিদ বিজ্ঞান) এবং সিরাজিস সাদিক (লোকপ্রশাসন) সহ অন্যান্য শিক্ষক। “কাজ নেই, মজুরি নেই” ভিত্তিতে কর্মরত কর্মচারীরাও কর্মসূচিতে অংশ নেন।

আন্দোলনের প্রেক্ষিতে এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক ড. সুজন চন্দ্র পাল এবং লাইব্রেরির লাইব্রেরিয়ান ড. গাজী জহিরুল ইসলাম পদত্যাগ করেছেন। এর আগে দুই হলের প্রভোস্ট ও একটি রিসার্চ সেন্টারের পরিচালক ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন।

আন্দোলনকারী শিক্ষার্থী সুজয় বিশ্বাস শুভ বলেন, “গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপাচার্যের উপস্থিতি বাধ্যতামূলক নয়। তাই তাঁকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না, তবে পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে আমরা সার্বিক সহযোগিতা করব।”

অধ্যাপক ড. মুহসিন উদ্দিন অভিযোগ করেন, তাকে বেআইনিভাবে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট থেকে বাদ দেওয়া হয়েছে। এটিএম রফিকুল ইসলাম বলেন, “ছাত্রদের নামে মামলা ও জিডি দায়ের অনৈতিক ও অমানবিক। আমি তখন প্রক্টর ছিলাম, কিন্তু এ বিষয়ে জানতাম না।”

এ বিষয়ে জানতে উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। প্রক্টর ড. সোনিয়া খান সোনি ফোনে ব্যস্ত আছেন জানিয়ে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০