জুলিয়া জাহান
৮ মে ২০২৫, ৪:৫৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা সংকট: ৩১৬ পদের মধ্যে ১১৭টি শূন্য

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার একমাত্র ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটি এখন নিজেই যেন ‘অসুস্থ’। প্রায় সাড়ে সাত লাখ মানুষের স্বাস্থ্যসেবার ভরসাস্থল এই হাসপাতালটি চরম জনবল সংকটে ভুগছে। চিকিৎসক ও প্রয়োজনীয় কর্মচারীর অভাবে প্রতিদিনই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।

মঙ্গলবার (৬ মে) দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, বহির্বিভাগে রোগীর উপচে পড়া ভিড়। পর্যাপ্ত চিকিৎসক না থাকায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে রোগীদের। সীমিত সংখ্যক চিকিৎসকদের ওপর অতিরিক্ত চাপ পড়ায় কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন অনেকে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর বসাক জানান, প্রতিদিন গড়ে ৫০০ রোগী বহির্বিভাগ ও জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন। অথচ ২৩টি মেডিকেল অফিসারের পদের বিপরীতে মাত্র ৪ জন চিকিৎসক কর্মরত রয়েছেন। একজন রয়েছেন মাতৃত্বকালীন ছুটিতে, এবং দুইজন প্রেষণে অন্যত্র নিয়োজিত। জনবল সংকটের কারণে অপারেশন থিয়েটার দীর্ঘদিন ধরেই বন্ধ। গাইনী চিকিৎসক না থাকায় সিজারিয়ান ডেলিভারিও বন্ধ রয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, ৩১৬টি অনুমোদিত পদের মধ্যে ১১৭টি শূন্য রয়েছে—যা মোট জনবলের প্রায় ৩৭ শতাংশ।
উল্লেখযোগ্য শূন্য পদগুলোর মধ্যে রয়েছে:

  • মেডিকেল অফিসার: ৯টি পদের মধ্যে ৫টি ফাঁকা

  • জুনিয়র কনসালটেন্ট: ১১টির মধ্যে ৯টি শূন্য

  • সহকারী সার্জন: ১৩টির মধ্যে ১০টি শূন্য

  • উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার: ১৭টির সবগুলো শূন্য

  • ফার্মাসিস্ট: ৯টির মধ্যে ৪টি ফাঁকা

  • স্বাস্থ্য সহকারী: ৮৫টির মধ্যে ৩১টি শূন্য

  • স্বাস্থ্য পরিদর্শক: ৬টির মধ্যে ৫টি শূন্য

  • সহকারী স্বাস্থ্য পরিদর্শক: ১৭টির মধ্যে ৮টি শূন্য

  • ওয়ার্ড বয়: ৩টির মধ্যে ২টি শূন্য

  • অফিস সহায়ক, পরিচ্ছন্নতা কর্মী ও ড্রাইভার: অধিকাংশ পদই শূন্য

ড্রাইভার না থাকায় অ্যাম্বুলেন্স সেবা কার্যত বন্ধ, ফলে জরুরি অবস্থায় রোগীদের ভোগান্তি চরমে।

এ বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জু, সাবেক পৌর মেয়র নুরুন্নবী প্রামাণিক সাজু, বিএনপির উপজেলা সদস্য সচিব মাহামুদুর হাসান প্রামাণিক, ইসলামী ছাত্রশিবিরের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বলেন, “সুন্দরগঞ্জ একটি বৃহৎ উপজেলা। এর আওতায় ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। এ বিশাল জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত চিকিৎসক ও জনবল নিয়োগ অপরিহার্য।”

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, শূন্য পদ পূরণের লক্ষ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদাপত্র পাঠানো হয়েছে। প্রয়োজনীয় জনবল পেলে স্বাস্থ্যসেবার মান দ্রুত উন্নত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০