বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শুচিতা শরমিনের অপসারণের দাবিতে আজ, ৬ মে, শিক্ষার্থীরা সব প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের নিচতলায় বিক্ষোভ করতে থাকে এবং বুধবার দুপুর ১২টার মধ্যে উপাচার্য পদত্যাগ না করলে তার বাসভবনে বিদ্যুৎ ও অন্যান্য যোগাযোগ ব্যবস্থা বন্ধ করার হুমকি দেয়।
শিক্ষার্থীরা অভিযোগ করেছে যে, উপাচার্য তাদের ২২ দফা দাবি মেনে নেয়নি, যা প্রায় ছয় মাস আগে উপস্থাপন করা হয়েছিল। তাদের মতে, উপাচার্য আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করেছেন এবং ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থীকে চিকিৎসার জন্য সহায়তা দিতে ব্যর্থ হয়েছেন। আন্দোলনকারীরা বলেন, উপাচার্য মানবিকতা হারিয়েছেন এবং পদত্যাগ না করলে তারা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবে।
উপাচার্য অধ্যাপক শুচিতা শরমিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মোবাইলে কল ধরেননি
মন্তব্য করুন