জুলিয়া জাহান
৭ মে ২০২৫, ২:৩৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় জীবনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

গাইবান্ধায় নবম শ্রেণির ছাত্র হামিম রহমান জীবনকে ছিনতাইকারীদের হাতে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

মঙ্গলবার (৬ মে) দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। এর আগে শহরের নিউটন প্রিপারেটরী স্কুল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভকারীদের আশ্বস্ত করতে গাইবান্ধা জেলা পুলিশ সুপার ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আনিস মোস্তফা তোতন, মানিক মিয়া, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক, জেলা ছাত্রশিবিরের সভাপতি ফেরদৌস ইসলাম রুম্মান, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য ফিহাদুর রহমান দিবস, নিউটন প্রিপারেটরী স্কুলের প্রধান শিক্ষক সুকুমল চন্দ্র সরকার, শিক্ষার্থী মুহিদ মিয়াসহ আরও অনেকে।

বক্তারা বলেন, “গাইবান্ধার আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। খুন, ছিনতাই, চুরি এখন নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় রয়েছে।”
তারা হামিম রহমান জীবনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি—সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড—দেওয়ার দাবি জানান।

বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করা না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০