জুলিয়া জাহান
৭ মে ২০২৫, ৬:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভিসির পদত্যাগ দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে তালা, বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের এক দফা দাবিতে বুধবার (৭ মে) তার বাসভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই প্রশাসনিক কার্যক্রম ছিল বন্ধ।

সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে অবস্থান ও সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করে শিক্ষার্থীরা। পরে দুপুর ২টায় একটি বিক্ষোভ মিছিল শেষে তারা উপাচার্যের বাসভবনের গেটে তালা ঝুলিয়ে দেয়। ঘটনার সময় ভিসি বাসায় ছিলেন না। জানা গেছে, তিনি ১ মে থেকে ঢাকায় অবস্থান করছেন, যদিও ইউজিসি এরূপ কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা দিয়েছে।

এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগ আন্দোলনে সংহতি জানিয়েছে। চলমান উত্তেজনার মধ্যেই শিক্ষার্থীদের বাধার মুখে উপাচার্যকে অতিথি করায় পণ্ড হয়ে গেছে একটি সভাও। সেইসঙ্গে ব্যাক্তিগত কারণ দেখিয়ে শেরে বাংলা হলের প্রভোস্ট ড. আবদুল আলিম বছির ও জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের পরিচালক সঞ্জয় কুমার সরকার পদত্যাগ করেছেন। এর আগে বিজয়-২৪ হলের প্রভোস্টও একই কারণে পদত্যাগ করেন।

আন্দোলনকারী শিক্ষার্থী আশেক এলাহী বলেন, “ভিসির নানা অনিয়ম, স্বাক্ষর বিলম্ব ও জুলাই বিপ্লববিরোধী ভূমিকায় প্রশাসনে স্থবিরতা সৃষ্টি হয়েছে।” অন্যদিকে শিক্ষার্থী মাসুম বিল্লাহ অভিযোগ করেন, “ভিসি পক্ষপাতমূলকভাবে নিয়োগ দিয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধকারীদের ক্ষমতায় রেখেছেন।”

ভিসির সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। আন্দোলনকারীরা জানান, দাবিপূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০