জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমে অসচ্ছল এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন।
খুলনার মো. আজহারুল ইসলাম ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটে ১৫তম স্থান অর্জন করেও আর্থিক অসচ্ছলতার কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছিলেন না। বিষয়টি জানতে পেরে ছাত্রদল নেতা শাহরিয়ার হোসেন তাঁর ভর্তির সম্পূর্ণ ব্যয়ভার গ্রহণ করেন।
আজহারুল বলেন, “ভাইয়ের প্রতি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতি অনেক ধন্য ও কৃতজ্ঞ। ক্লাস শুরু হলে প্রয়োজনে আবারও তাঁদের পাশে চাইবো।”
শাহরিয়ার হোসেন বলেন, “একজন শিক্ষার্থী যদি অর্থের কারণে পড়াশোনা না করতে পারে, তা মেনে নেওয়া যায় না। সামান্য সহযোগিতায় কারও স্বপ্ন পূরণে ভূমিকা রাখতে পারলে সেটাই আমার বড় অর্জন।”
ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীও এ উদ্যোগকে মানবিক ও ইতিবাচক বলে উল্লেখ করেছেন। শাখা আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের গৌরব। এ ধরনের উদ্যোগ ভবিষ্যত নেতৃত্বের দৃষ্টান্ত।”
মন্তব্য করুন