বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় নির্দেশনায় দেবহাটা উপজেলার এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দেবহাটা সরকারি বিবিএমপি ইন্সটিটিউট বিদ্যালয়ের পরীক্ষার্থীদের মাঝে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
কর্মসূচির প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এবং সাতক্ষীরা-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী মহিউদ্দীন সিদ্দিকী। এসময় আরও উপস্থিত ছিলেন তরুণ দলের জেলা সাধারণ সম্পাদক তাসকিন আহমেদ শাওন, সখিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আলী রেজা, এবং দেবহাটা উপজেলা তরুণ দলের সদস্যরা।
মন্তব্য করুন