জুলিয়া জাহান
২৭ এপ্রিল ২০২৫, ৮:২০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

তরুণদের ভোটদানের সুযোগ দিতে ভোটার তালিকা

তরুণদের ভোটদানের সুযোগ আরও প্রসারিত করতে ভোটার তালিকা আইনে বড় ধরনের পরিবর্তন আনছে নির্বাচন কমিশন। আগামী বছরের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর হবে, তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন—এমন উদ্যোগ নিয়েছে ইসি।

ইতোমধ্যে সংশ্লিষ্ট কমিটি আইন ও বিধিমালার খসড়া চূড়ান্ত করেছে। বৈঠকে অনুমোদন মিললে তা পাঠানো হবে আইন মন্ত্রণালয়ে। সংশোধিত বিধান অনুযায়ী, বছরের যে কোনো সময় ভোটার তালিকা হালনাগাদ এবং চূড়ান্ত তালিকা প্রকাশ করতে পারবে নির্বাচন কমিশন।

বর্তমানে, প্রতি বছরের ২ জানুয়ারি খসড়া এবং ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ বাধ্যতামূলক। নতুন বিধান কার্যকর হলে এই বাধ্যবাধকতা থাকবে না।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, নতুন ব্যবস্থায় অন্তত ৪৩ লাখ ২৭ হাজার তরুণ ভোটার আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন। চলতি হালনাগাদে এখন পর্যন্ত ৫৮ লাখ ৮৯ হাজারের বেশি নতুন ভোটার নিবন্ধিত হয়েছেন। তাদের বেশিরভাগই তরুণ।

তবে, তরুণদের ভোটাধিকার নিশ্চিত করতে আগামী বছরের ২ জানুয়ারির পরে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরামর্শ দিয়েছেন ইসি কর্মকর্তারা। অন্যথায়, নতুন অনেক ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারেন।

এদিকে নির্বাচন কমিশন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে। সবকিছু ঠিকঠাক চললে তরুণ ভোটারদেরও আগামী জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করা যাবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০