ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়ার এমন এক ব্যতিক্রমী নজির স্থাপন করেছে কুমিল্লার ৬ বছর বয়সী শিশু মিথিলা। ঈদের সেলামি থেকে সঞ্চিত পুরো টাকা দিয়ে একটি ফ্যান কিনে দিয়েছেন কুমিল্লার দেবীদ্বার উপজেলার একটি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য।
মিথিলা যখন দেখল তার সহপাঠীরা তীব্র গরমে কষ্ট পাচ্ছে, তখন তিনি নিজেই সিদ্ধান্ত নেন তাদের জন্য একটি ফ্যান কিনে দেওয়ার। মিথিলার এই মানবিক পদক্ষেপ মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ সৃষ্টি করেছে।
মিথিলার মা, নারী উদ্যোক্তা আয়েশা আলী মুক্তা জানান, “সে যখন জানাল, তার সঞ্চিত টাকা দিয়ে ফ্যান কিনবে, আমি খুবই গর্বিত হলাম।”
এটি শুধু কুমিল্লা নয়, পুরো সমাজের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। শিশু বয়সে সহানুভূতি ও দায়িত্ববোধের এমন শিক্ষা সমাজের জন্যই গুরুত্বপূর্ণ।
মন্তব্য করুন