জুলিয়া জাহান
২৫ এপ্রিল ২০২৫, ৯:৫৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বদলি

“এতো কম টাকায় কি ওসির মান-সম্মান থাকে”—এমন মন্তব্যসহ একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেনকে বদলি করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ঘটনাটির তদন্তে একটি কমিটি গঠন করেন। তবে তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের আগেই জনস্বার্থে ওসি এনায়েত হোসেনকে থানা থেকে প্রত্যাহার করা হয়। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (গ-অঞ্চল) মো. মেহেদী ইসলাম।

তবে কে নতুন ওসি হিসেবে দায়িত্ব নিচ্ছেন, তা জানানো হয়নি।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, থানায় একজন ব্যক্তি জিডি করতে গিয়ে ওসিকে টাকার একটি খাম দেন। ওসি সেই খামটি হাতে নিয়ে বলেন, “এতো কম টাকা দিলে কি ওসির মান-সম্মান থাকে?” এরপর তিনি খামটি ড্রয়ারে রেখে দেন। ভিডিওতে তার সামনে দুই ব্যক্তি বসা অবস্থায় ছিলেন।

তবে ভিডিওটি কবে ধারণ করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে ওসি এনায়েত হোসেন গণমাধ্যমে দাবি করেন, ভিডিওটি বিকৃতভাবে প্রচার করা হয়েছে।

ওসির এমন মন্তব্য ও আচরণ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। অনেকেই একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার এমন আচরণকে নৈতিক স্খলন হিসেবে দেখছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০