সিরাজগঞ্জের তাড়াশে স্কুল থেকে বাড়ি ফেরা হলো না শিশু নুরাইয়ার হলো না বাবা মায়ের সপ্ন পূরণ।
অটোরিকশার ধাক্কায় নুরাইয়া খাতুন (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান।
বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১২ টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে, তাড়াশ উপজেলার নওগাঁ জিন্দানী ডিগ্রি কলেজের পূর্ব পাশের আঞ্চলিক সড়কে।
নিহত সুরাইয়া খাতুন উপজেলার নওগাঁ ইউনিয়নের বানিয়াবহু গ্রামের মোঃ ফিরোজ হোসেনের বড় মেয়ে এবং নওগাঁ বাজারের শিশু গুরু-শিষ্য কিন্ডার গার্টেন্ট স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, নূরাইয়া স্কুল শেষ করে বাড়ি ফিরছিল। রাস্তা পারাপারের সময় মাছের খাদ্য বোঝাই একটি অটোরিকশা তাকে চাপা দিলে গুরুত্বর আহত হয়। উপস্থিত লোকজন মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে খালকুলা ওহি জেণারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান জানান, কারো কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন