জুলিয়া জাহান
২০ এপ্রিল ২০২৫, ১২:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অটোচয়েজ সংস্কৃতির ছায়ায় বাংলাদেশের টেস্ট ক্রিকেট

বাংলাদেশ টেস্ট দলে কিছু ক্রিকেটারের বারবার সুযোগ পাওয়া এখন প্রশ্নবিদ্ধ এক সংস্কৃতিতে রূপ নিয়েছে। মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলাম—দুজনই দীর্ঘদিন ধরে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে খেলছেন জাতীয় দলে, কিন্তু তাদের পরিসংখ্যান প্রশ্ন তোলে, এই সুযোগ কি আদৌ প্রাপ্য?

মাহমুদুল হাসান জয় খেলেছেন ১৮টি টেস্ট, করেছেন মাত্র ৭৪২ রান। গড় ২২-এর নিচে, উল্লেখযোগ্য কোনো ম্যাচজয়ী ইনিংসও নেই। সাদমান ইসলাম খেলেছেন ২১ টেস্ট, এখনো পৌঁছাননি ১০০০ রানে। তবু তাদের জায়গা প্রায় ‘নিশ্চিত’।

অন্যদিকে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক রান করা অনেক ব্যাটসম্যান বছরের পর বছর জাতীয় দলের আশায় থাকলেও নির্বাচকদের নজরে আসতে পারছেন না।
নাঈম শেখ, আনামুল হক বিজয়, অমিত হাসান—তাদের পরিসংখ্যান প্রমাণ করে, তারা ধারাবাহিকভাবে পারফর্ম করছেন এনসিএল, বিসিএল, ডিপিএল এমনকি বিপিএলেও।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বারবার বলেছে—“পারফরম্যান্সই হবে নির্বাচনের মাপকাঠি।” কিন্তু বাস্তবতা বলছে, নির্বাচনী নীতিতে কোনো স্বচ্ছতা নেই। যারা ফর্মে নেই, তারাও সুযোগ পাচ্ছেন বারবার। পক্ষপাতমূলক এই ধারা দলীয় প্রতিযোগিতা কমাচ্ছে, খেলোয়াড়দের মধ্যে তৈরি করছে হতাশা।

বর্তমান বাস্তবতায় টেস্ট ফরম্যাটে বাংলাদেশ দল বড্ড বিবর্ণ। এই অবস্থায় ফর্ম নয়, নাম দেখে খেলোয়াড় বাছাই করলে তা আরও ভয়াবহ পরিণতি ডেকে আনবে।
“যে রান করবে, সে খেলবে” — এই নিয়ম প্রতিষ্ঠা না হলে, টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে আবারও দাঁড় করানো কঠিন হয়ে যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

১০

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১১

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১২

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১৩

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৪

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৫

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৬

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৭

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৮

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৯

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

২০