জুলিয়া জাহান
১৮ এপ্রিল ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পরীক্ষা ঘিরে ক্ষোভ, দুই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাবি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পরিসংখ্যান বিভাগের দুই শিক্ষকের বিরুদ্ধে পরীক্ষা অনিয়ম, অসদাচরণ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ এনেছেন শিক্ষার্থীরা।

গত ১৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামানিকের কাছে লিখিত অভিযোগপত্র জমা দেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। অভিযুক্তরা হলেন—পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রশীদুল ইসলাম ও সহকারী অধ্যাপক অতুল চন্দ্র সিংহ।

শিক্ষার্থীদের অভিযোগ, ২৬ ফেব্রুয়ারি থেকে ২২ মার্চ ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত ফাইনাল পরীক্ষায় STAT 4201 (Multivariate Analysis II) ও STAT 4202 (Economic Statistics and Econometrics) কোর্সে গুরুতর অনিয়ম হয়েছে।

STAT 4201 কোর্সে পাঠদান ও পরীক্ষার প্রশ্নপত্রে মিল না থাকায় শিক্ষার্থীদের গড় নম্বর মাত্র ৫/২৫। পরীক্ষার আগেই কন্টিনিউয়াস মূল্যায়নের তারিখ বসানো, ‘পছন্দের’ শিক্ষার্থীদের বাড়তি নম্বর দেওয়া, আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের হুমকি ও হয়রানির অভিযোগ রয়েছে শিক্ষক অতুল চন্দ্র সিংহের বিরুদ্ধে।

অন্যদিকে, STAT 4202 কোর্সের শিক্ষক ড. রশীদুল ইসলামের বিরুদ্ধে কন্টিনিউয়াস মার্ক প্রকাশে দীর্ঘ বিলম্ব, মানসিক চাপ প্রয়োগ এবং নারী শিক্ষার্থীদের সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ আনা হয়েছে। এছাড়া বিভাগের প্রধান হওয়ার প্রক্রিয়ায় শিক্ষার্থীদের রাজনৈতিকভাবে ব্যবহার করারও অভিযোগ রয়েছে।

শিক্ষার্থীদের দাবিসমূহ: 

  1. বর্তমান পরীক্ষা কমিটি বাতিল করে নিরপেক্ষ কমিটি গঠন

  2. STAT 4202 কন্টিনিউয়াস মার্ক ও ফাইনাল ফলাফল দ্রুত প্রকাশ

  3. STAT 4201 কোর্সে পুনরায় পরীক্ষা নেওয়া

  4. অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

  5. শিক্ষার্থীদের হুমকি ও ক্ষতি বন্ধে প্রশাসনিক ব্যবস্থা

অধ্যাপক ড. মো. রশীদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, “সব অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।” অন্যদিকে, সহকারী অধ্যাপক অতুল চন্দ্র সিংহ জানান, “শিক্ষার্থীরা ভুল ব্যাখ্যা করছে। আমি সিলেবাস অনুসারেই প্রশ্ন দিয়েছি। বিশেষ কাউকে বাড়তি নম্বর দেওয়ার অভিযোগ সত্য নয়।”

ছাত্র পরামর্শ দপ্তরের পরিচালক অধ্যাপক ইলিয়াছ প্রামানিক জানান, “অভিযোগ পেয়েছি। বিভাগীয় পর্যায়ে আলোচনার পর প্রয়োজন হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০