তারেক রহমান দিকনির্দেশনা ও সম্মানিত নেত্রী শামা ওবায়েদ ইসলাম এর সার্বিক সহযোগিতায় ছাত্রদলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে, সালথা উপজেলা ছাত্রদল ও সালথা সরকারি কলেজ ছাত্রদল এর উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি, কলম ও স্যালাইন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা এসব উপকরণ বিতরণ করেন।
ছাত্রদলের নেতাকর্মীরা জানান, প্রচণ্ড গরমে শিক্ষার্থীদের কষ্ট লাঘব ও উৎসাহ দিতে এ কর্মসূচি হাতে নেওয়া হয়। পরীক্ষাকেন্দ্রের সামনে শিক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় সামগ্রী বিতরণের মাধ্যমে ছাত্রদল তার মানবিক দায়িত্ব পালনের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এই উদ্যোগ ছাত্রসমাজের কাছে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে এবং ভবিষ্যতেও সালথা ছাত্রদল এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি চালিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এই মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রাজ, সাইফুল আলম, তাজুল ইসলাম, কলেজ ছাত্রদলের সভাপতি শামসুল হক সবুজ, ছাত্রদল নেতা সাব্বির আহমেদ রাকিব, তানভীর হাসিব, সোহেল মাতুব্বর, লিমন হোসেন, মুরাদ হোসেন, সোহাগ হোসেন, নাঈম মুন্সী সভাপতি নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় ছাত্রদল প্রমুখ।
ছাত্রদল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়—এটি একটি মানবিক শক্তি, একটি সচেতন ছাত্রসমাজের প্রতিচ্ছবি।
মন্তব্য করুন