জুলিয়া জাহান
১৫ এপ্রিল ২০২৫, ৭:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এসএসসি পরীক্ষায় নকলের দায়ে ১২ শিক্ষার্থী

এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে ঝালকাঠি জেলায় নকলের অভিযোগে ১২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে এক কেন্দ্রসচিবসহ ১৩ জন শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) গণিত বিষয়ের পরীক্ষা চলাকালে জেলার বিভিন্ন কেন্দ্রে এ অনিয়মের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নলছিটি, কাঁঠালিয়া ও রাজাপুর উপজেলার একাধিক পরীক্ষাকেন্দ্রে নকলের ঘটনা ধরা পড়ে। এর মধ্যে নলছিটির ভরতকাঠী জি আর মাধ্যমিক বিদ্যালয়ে বই দেখে উত্তর লেখার সময় ৪ পরীক্ষার্থীকে হাতেনাতে আটক করা হয়। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম। পরে তিনি অভিযুক্ত পরীক্ষার্থীদের বহিষ্কার এবং কেন্দ্রসচিবসহ আট শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতির নির্দেশ দেন।

অভিযুক্ত শিক্ষকরা হলেন—কামরুল হুদা, তাসরিন সুলতানা, হুমায়ুন কবির, হাবিবুর রহমান, ইসরাত সুলতানা, মহিউদ্দিন সরদার, শহিদুল ইসলাম ও ইসলামুল হক। বিষয়টি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর লিখিতভাবে জানানো হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রসচিব ফিরোজ আলম।জেলা প্রশাসন আরও জানায়, দ্বিতীয় দিনে মোট ৩১টি কেন্দ্রে ১১ হাজার ৪৬ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ করার কথা থাকলেও ১৬১ জন অনুপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

লু’আন সিটি মেয়রের সঙ্গে নৈশভোজে আলতাফ হোসেন চৌধুরী

বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব: ডিসি

ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি

কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সহ দুইজন গ্রেফতার

সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

১০

হরমুজে মাইন বসালে গুলি, মার্কিন নৌবাহিনীকে ট্রাম্পের কড়া নির্দেশ

১১

বিদ্যুৎ সংকটে নতুন কৌশল, ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং

১২

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

১৩

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

১৪

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৫

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

১৬

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

১৭

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

১৮

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

১৯

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

২০