জুলিয়া জাহান
১০ এপ্রিল ২০২৫, ২:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় অটোচালকের মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে জাহাঙ্গীর হাওলাদার (৪০) নামে এক অটোচালক নিহত হয়েছেন।

বুধবার (৯ এপ্রিল) সকাল আনুমানিক ৯টা ১০ মিনিটে উপজেলার লোন্দা এলাকার প্যাদার হাট বাজার সংলগ্ন সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত জাহাঙ্গীর হাওলাদার লোন্দা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি সকালে চাল বোঝাই করে নিজ অটোরিকশায় প্যাদার হাট বাজার থেকে লোন্দার উদ্দেশ্যে রওনা দেন। পথে বালুর মাঠ নামক স্থানে অটো ঘুরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, ফলে অটোরিকশাটি উল্টে গিয়ে তিনি নিচে চাপা পড়েন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জাহাঙ্গীর হাওলাদারের পিতা মৃত খালেক হাওলাদার এবং মাতা মৃত আইনুর বেগম। তার অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

১০

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১১

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১২

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১৩

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৪

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৫

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৬

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৭

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৮

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৯

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

২০