বার্তা বিভাগ
১৩ এপ্রিল ২০২৬, ৯:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ শুরু

মধ্যপ্রাচ্যে নতুন করে চরম উত্তেজনা তৈরি হয়েছে পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অবরোধ ঘোষণাকে ঘিরে।

আন্তর্জাতিক ও সামরিক সূত্রের বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরমুখী এবং বন্দর থেকে বের হওয়া সব ধরনের জাহাজ চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে।

মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ওমান উপসাগর এবং হরমুজ প্রণালীর পূর্বে আরব সাগরে অবস্থানরত বিভিন্ন দেশের পতাকাবাহী জাহাজের ওপর এই অবরোধ কার্যকর করা হচ্ছে।

ঘোষণায় বলা হয়েছে, ইরানের বন্দরগামী অথবা সেখান থেকে যাওয়া-আসা করা জাহাজগুলোকে আটক, গতিপথ পরিবর্তন বা জব্দ করার ক্ষমতা মার্কিন বাহিনীর থাকবে। তবে উপসাগরীয় অন্যান্য দেশের বন্দরে যাতায়াত করা জাহাজ এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

এই ঘোষণার পরপরই ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে।

বাহিনীর এক মুখপাত্র বলেছেন, পারস্য উপসাগর এবং ওমান সাগরের সব বন্দরকে নিরাপদ রাখতে হবে, নইলে কোনো বন্দরই নিরাপদ থাকবে না। তিনি যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে অবৈধ এবং সামুদ্রিক দস্যুতা হিসেবে আখ্যায়িত করেন।

অন্যদিকে, এই উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালী নিয়ে নতুন করে বৈশ্বিক শঙ্কা তৈরি হয়েছে। বিশ্বের প্রায় বিশ শতাংশ জ্বালানি এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়, যা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ

স্বৈরাচার গেছে, কিন্তু তার ভূত রয়ে গেছে: তারেক রহমান

মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো চীনের জাহাজ

সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ

ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লাহর ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা

নববর্ষের শুভেচ্ছা জানালেন সংসদ সদস্য মাজাহারুল ইসলাম

গাজীপুরের যুবক কিশোরগঞ্জে ইয়াবাসহ আটক

বরগুনা বাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ওলামা দল নেতা মাওলানা আব্দুল মোতালেব

কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট মিডিয়া সেলের পক্ষ থেকে দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা

ছাতকে বাগবাড়ি আনন্দ সংঘের আয়োজনে তিনদিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন

১০

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর ইসলামপুরে প্রান্তিক কৃষকদের হাতে পৌঁছে গেল কৃষিকার্ড

১১

বালিয়াডাঙ্গীতে যথাযোগ্য মর্যাদায় বর্ষবরণে আনন্দ শোভাযাত্রা

১২

বরগুনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন

১৩

বাঙালি জাতি হিসেবে আমাদের ঐক্য ও সংহতির একটি অনন্য উদাহরণ হলো পহেলা বৈশাখ- ডিসি

১৪

সোনারগাঁয়ে বর্ষবরণে ব্যতিক্রমধর্মী আয়োজন মিনি ম্যারাথন

১৫

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সোনারগাঁয়ে পহেলা বৈশাখ উদযাপন

১৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ উদযাপন

১৭

একাত্তর সাংস্কৃতিক সংঘের আয়োজনে বুটেক্সে বাংলা নববর্ষ উদযাপিত

১৮

তেল সংকটে বন্ধ দেশের একমাত্র শোধনাগার

১৯

চালবোঝাই ট্রাক খাদে পড়ে প্রাণ গেল সাতজনের

২০