স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলাই বিএনপির লক্ষ্য বলে মন্তব্য করেছেন সংসদীয় উপনেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার বেলা ১১টার পর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
বক্তব্যের শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান তারেক রহমান। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এবং স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে কখনও আপস করেননি।
প্রধানমন্ত্রী আরও বলেন, দল–মত নির্বিশেষে তিনি দেশের সব মানুষের প্রতিনিধিত্ব করছেন। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করে তোলাই বিএনপির লক্ষ্য, আর এভাবেই একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
তিনি বলেন, স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রশ্নে কারও মধ্যে বিরোধ থাকার কথা নয় এবং এ লক্ষ্য বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন।
বক্তব্যের শেষে সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার জন্য ড. খন্দকার মোশাররফ হোসেন এর নাম প্রস্তাব করেন তারেক রহমান। প্রস্তাবটিতে সমর্থন জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এর আহ্বানে বেলা ১১টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের কার্যক্রম শুরু হয়।
মন্তব্য করুন