বার্তা বিভাগ
৬ মার্চ ২০২৬, ৬:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মোটরসাইকেলে সর্বোচ্চ তেল নেওয়া যাবে ২ লিটার, প্রাইভেটকারে ১০

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম ও সরবরাহে অস্থিরতা তৈরি হওয়ায়, দেশে জ্বালানি তেলের রেশনিং কার্যক্রম শুরু করা হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) নির্দেশ দিয়েছে, ফিলিং স্টেশন থেকে প্রতিটি যানবাহরের জন্য নির্দিষ্ট দৈনিক বরাদ্দ অনুযায়ী তেল সংগ্রহ করতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, মোটরসাইকেল দিনে ২ লিটার, ব্যক্তিগত গাড়ি ১০ লিটার, এসইউভি বা মাইক্রোবাস ২০–২৫ লিটার, পিকআপ বা লোকাল বাস ৭০–৮০ লিটার, এবং দূরপাল্লার বাস, ট্রাক বা কনটেইনার ২০০–২২০ লিটার তেল নিতে পারবে। এই রেশনিং ব্যবস্থা ভোক্তা ও ডিলারদের অতিরিক্ত সংগ্রহ প্রতিরোধে নেওয়া হয়েছে।

বিপিসি জানিয়েছে, দেশের জ্বালানি তেলের প্রায় ৯৫ শতাংশ বিদেশ থেকে আমদানি করা হয়। বৈশ্বিক সংকটের কারণে আমদানি বিলম্বিত হলেও পর্যাপ্ত বাফার স্টক তৈরি করতে রেল ও ট্যাংকারের মাধ্যমে নিয়মিত সরবরাহ চলমান রয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রতিটি তেল গ্রহণে ক্রয় রশিদ প্রদর্শন বাধ্যতামূলক, ডিলারদের বরাদ্দ অনুযায়ী সরবরাহ করতে হবে, এবং সরকারের নির্ধারিত মূল্যে তেল বিক্রি বাধ্যতামূলক। অতিরিক্ত মূল্য আদায় করা আইনত দণ্ডনীয়। বিপিসি আশা করছে, দেশের সকল ভোক্তা ও ডিলারের সহযোগিতায় তেল সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

১০

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

১১

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

১২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৩

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১৪

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

১৫

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১৬

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১৭

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৯

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

২০