মোঃ এরশাদ আলী, মাধবপুর
৩ মার্চ ২০২৬, ৮:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাধবপুরে নির্বাচনী ভাতা কেলেঙ্কারির অভিযোগে দুই কর্মকর্তা শোকজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী-এর নির্বাচনী ডিউটিতে অনিয়ম, ভাতা আত্মসাৎ ও পরিচয় জালিয়াতির অভিযোগে সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। একই সঙ্গে অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করেছে জেলা কর্তৃপক্ষ। গত ২৬ ফেব্রুয়ারি স্থানীয় পত্রিকায় এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক অনুসন্ধান শুরু হয় বলে জানা গেছে।

জেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলায় ডিউটি বরাদ্দ, সদস্য নিয়োগ ও ভাতা প্রদানে অনিয়মের অভিযোগ এনে পৃথক দুটি লিখিত আবেদন জমা পড়ে। অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত উপজেলা আনসার ভিডিপি কমান্ডার ওয়াহাব মিয়া ও দলনেতা হাবিব মিয়াকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

অভিযোগে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার ৯৪টি কেন্দ্রে মোট ১ হাজার ২২২ জন আনসার সদস্য নিয়োজিত ছিলেন। সরকারিভাবে প্রত্যেক সদস্যের জন্য ৮ হাজার ২৬০ টাকা বরাদ্দ থাকলেও কয়েকজন প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যকে দায়িত্ব না দিয়ে অনভিজ্ঞ ব্যক্তিদের ডিউটিতে নিয়োগ দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এছাড়া কিছু সদস্যের নামে বরাদ্দকৃত ভাতা অন্যদের মাধ্যমে উত্তোলনের অভিযোগও রয়েছে। ভুক্তভোগীদের দাবি, নিয়মিত ও তালিকাভুক্ত সদস্যদের বাদ দিয়ে অনভিজ্ঞ ব্যক্তিদের দায়িত্বে নেওয়া হয়েছে এবং অনেক ক্ষেত্রে প্রকৃত প্রাপ্য ভাতা পরিশোধ করা হয়নি। এমনকি কিছু সদস্যের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং নম্বরে টাকা পাঠিয়ে পরে তা ফেরত নেওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। হবিগঞ্জ জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ট মজিবুল হক বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং অভিযুক্তদের শোকজ করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। তদন্তের ফলাফলের দিকে তাকিয়ে আছেন সংশ্লিষ্ট সদস্য ও এলাকাবাসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

১০

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

১১

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

১২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৩

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১৪

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

১৫

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১৬

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১৭

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৯

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

২০