বার্তা বিভাগ
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএনপি চাইলে থাকব, না চাইলে সম্মানজনকভাবে সরে যাব: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেছেন, ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যদি চান তিনি দায়িত্ব পালন করবেন; আর না চাইলে তিনি নিজেই ‘সম্মানজনকভাবে সরে’ যাবেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে বঙ্গভবনে দৈনিক কালের কণ্ঠকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সাক্ষাৎকারের প্রথম অংশ প্রকাশের পর শেষ অংশে উঠে এসেছে সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহ নিয়ে তার বিশদ বক্তব্য।

বিদেশি গণমাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের পর দেশে থাকতে না চাওয়ার যে মন্তব্য প্রচার হয়েছে, তা ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি। গত ১৮ মাসে অন্তর্বর্তী সরকারের আচরণে মানসিক চাপ ও অপমানবোধ থেকে ক্ষোভের মুহূর্তে তিনি এমন কথা বলেছিলেন বলে জানান।

রাষ্ট্রপতি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলন হঠাৎ করেই জনবিস্ফোরণে রূপ নেয়। সে দিন পরিস্থিতির দ্রুত পরিবর্তনে সবাই কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। দুপুরে জানানো হয়, তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গভবনে আসতে পারেন; পরে জানা যায় তিনি দেশত্যাগ করেছেন।

বিকেল ৩টার দিকে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান টেলিফোনে পুরো পরিস্থিতি জানান। পরে তিন বাহিনীর প্রধান বঙ্গভবনে এসে বৈঠকে বসেন। রাজনৈতিক দলগুলোর নেতাদেরও ডাকা হয়। বৈঠকে দেশের শান্তি ও স্থিতিশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়।

সেই বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার, সর্বদলীয় সরকার ও অন্তর্বর্তী সরকারের প্রস্তাব ওঠে। আলোচনার পর ‘অন্তর্বর্তী সরকার’ গঠনের সিদ্ধান্ত হয় এবং জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার দায়িত্ব পড়ে রাষ্ট্রপতির ওপর।

তিনি বলেন, লক্ষ্য ছিল একটাই—দেশে দ্রুত স্থিতিশীলতা ও স্বস্তি ফিরিয়ে আনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

১০

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

১১

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

১২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৩

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১৪

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

১৫

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১৬

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১৭

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৯

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

২০