বার্তা বিভাগ
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড পাইলট, মাসে মিলবে ২,৫০০ টাকা

নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে অগ্রাধিকার পাওয়া ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির পরীক্ষামূলক কার্যক্রম চূড়ান্ত করেছে ক্ষমতাসীন বিএনপি সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নির্দেশনায় মন্ত্রিপরিষদের সমন্বয়ে গঠিত বাস্তবায়ন কমিটি মাত্র চার দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন চূড়ান্ত করেছে। দুই-এক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে অগ্রগতি জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, দেশের আট বিভাগের আটটি উপজেলায় পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচি শুরু হবে। প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলোকে আর্থিক সুরক্ষা দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। শুরুতে ঢাকার বাইরে একটি জেলা থেকে বিতরণ কার্যক্রম শুরু হতে পারে, যেখানে বগুড়ার নাম আলোচনায় রয়েছে।

এই কার্ডের মাধ্যমে সরাসরি নগদ অর্থ সহায়তা দেওয়া হবে, যা প্রচলিত সামাজিক ভাতার তুলনায় অন্তত দ্বিগুণ। উপকারভোগী পরিবারগুলো প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা এবং নিত্যপণ্যে বিশেষ সুবিধা পাবে। আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে দেশের ৫০ শতাংশের বেশি যোগ্য পরিবারকে এই কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে সভাপতি করে ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি উপযুক্ত নকশা, সুবিধাভোগী বাছাই পদ্ধতি ও বাস্তবায়ন কাঠামো নির্ধারণ করেছে। আসন্ন ঈদুল ফিতরের আগেই বিতরণ শুরু করার লক্ষ্য রয়েছে।

এদিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিয়মিত উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করছেন। মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সময়মতো অফিসে উপস্থিত থাকার নির্দেশনাও দিয়েছেন তিনি। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সামাজিক সুরক্ষা জোরদার ও দরিদ্রবান্ধব নীতি বাস্তবায়নে এটি একটি বড় পদক্ষেপ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

১০

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

১১

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

১২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৩

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১৪

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

১৫

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১৬

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১৭

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৯

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

২০