রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে ডা. শফিকুর রহমান বাংলাদেশের জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে বলেন, তিনি এবং তার দলের সদস্যরা কোনো অপশক্তির কাছে মাথা নত করবেন না।
পোস্টে তিনি উল্লেখ করেন, দেশের বিভিন্ন স্থান থেকে তাদের সহকর্মীদের ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং ১১ দলের প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে নারীদের শ্লীলতাহানির মতো ঘটনার খবর পেয়েছেন। তিনি বলেন, “ন্যায় ও সত্যের ওপর ইনশাআল্লাহ আমরা অটল থাকব। যেখানেই এ ধরনের আঘাত আসবে, জনগণকে সাথে নিয়ে মজলুমের পাশে দাঁড়িয়ে সেখানেই তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
জামায়াত আমির আরও বলেন, সাধারণ জনগণের পাশে শক্তভাবে দাঁড়ানো মানবতার, আল্লাহকে ভালোবাসার ও দেশের প্রতি দায়বদ্ধতার দাবি। তিনি সবাইকে দৃঢ় প্রতিজ্ঞা রাখার আহ্বান জানান এবং বলেন, “এ ব্যাপারে কোনো দুর্বলতা প্রদর্শনের সুযোগ নেই। মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।”
মন্তব্য করুন