বার্তা বিভাগ
৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

গুম ও নির্যাতনের মামলায় আজ অভিযোগ গঠনের শুনানি

আজ বুধবার (৩ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ গুম, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের একটি আলোচিত মামলায় অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। মামলাটিতে ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে—যাদের মধ্যে রয়েছেন শেখ হাসিনা, তাঁর নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার বিন কাসেমসহ সাবেক সেনা–পুলিশ কর্মকর্তা।

সকালে ঢাকার সেনানিবাসের সাব জেল থেকে ১০ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে হাজির করা হয়। পলাতক অভিযুক্তদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়ে শুনানি চলছে। এই মামলায় অভিযোগ, গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালে সংঘটিত গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ভূমিকা ছিল।

এর আগে ২৩ নভেম্বর শুনানির তারিখ ধার্য করা হলেও আজ কার্যক্রম পুনরায় শুরু হয়।

এদিকে, আশুলিয়ার আলোচিত ৬ লাশ পোড়ানো ও ৭ জনকে হত্যা মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণও আজ অনুষ্ঠিত হচ্ছে। আদালতে উপস্থিত করা হয় এ মামলার গ্রেফতার ৯ আসামিকে। গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে সাবেক পুলিশ কর্মকর্তা শেখ আফজালুল রাজসাক্ষী হয়ে জবানবন্দি দিয়েছেন, যা মামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় নতুন দিক তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্রাইব্যুনালে একাধিক গুরুত্বপূর্ণ মামলার শুনানি একসঙ্গে চলায় সারাদিনব্যাপী আদালতপাড়ায় কঠোর নিরাপত্তা রাখা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

১০

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

১১

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

১২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৩

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১৪

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

১৫

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১৬

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১৭

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৯

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

২০