মিয়াদ হাসান, স্টাফ রিপোর্টার
১৮ নভেম্বর ২০২৫, ৪:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় ছাত্র সংসদ নির্বাচনের দাবি ছাত্রশিবিরের

সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকায় দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এ লক্ষ্যে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া শাখার পক্ষ থেকে বুধবার (১৮ নভেম্বর ২০২৫) অধ্যক্ষের নিকট একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়।

আবেদনপত্রে বলা হয়, দীর্ঘ সময় ধরে মাদ্রাসা-ই-আলিয়ায় ছাত্র সংসদ কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীরা গণতান্ত্রিক চর্চা, দায়িত্বশীল নেতৃত্ব বিকাশ এবং অধিকার আদায়ের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। শিক্ষার্থীদের কল্যাণমূলক কার্যক্রম তদারকি ও দাবি-দাওয়া উপস্থাপনের জন্য নির্বাচিত নেতৃত্বের প্রয়োজনীয়তাও সেখানে উল্লেখ করা হয়।

ছাত্রশিবিরের দাবি অনুযায়ী, ছাত্র সংসদ নির্বাচন হলে—
১) শিক্ষার্থীদের নেতৃত্ব ও দায়িত্ববোধ বৃদ্ধি পাবে,
২) ক্যাম্পাসে সুশৃঙ্খল, শিক্ষাবান্ধব ও ইতিবাচক পরিবেশ প্রতিষ্ঠিত হবে,
৩) বিভিন্ন শিক্ষামূলক ও সাংস্কৃতিক কার্যক্রম আরও সুচারুভাবে পরিচালিত হবে,
৪) শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

মাদ্রাসা-ই-আলিয়া শাখার সভাপতি মো. আবদুল আলিম স্বাক্ষরিত আবেদনপত্রে আরও বলা হয়, দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ সক্রিয় থাকলেও মাদ্রাসা-ই-আলিয়ায় বহু বছর ধরে নির্বাচন বন্ধ। ফলে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব সংকট দেখা দিয়েছে, যা প্রশাসনিক ও শিক্ষাবিষয়ক সমস্যাগুলো সমাধানকে কঠিন করে তুলছে।

আবেদন গ্রহণের পর সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ওবায়দুল হক বলেন, “আমরা বিষয়টি গুরুত্বসহকারে পর্যালোচনা করবো। পরবর্তী সময়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

১০

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

১১

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

১২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৩

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১৪

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

১৫

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১৬

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১৭

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৯

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

২০