জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ থাকবে না। যা নিয়ে জনগণের ঐকমত্য তৈরি হবে, সেটিই বাস্তবায়িত হবে। জনগণ যদি অন্য কিছু চায়, তাতেই আমরা এগোবো। তিনি জানান, খুব দ্রুতই জুলাই সনদের আইনের ভিত্তিতে নির্বাচনের পথে এগোনোর প্রস্তুতি নিচ্ছে দল।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে বাংলা একাডেমিতে ইউনিভার্সিটি টিচার্স ফোরাম (ইউটিএফ) এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, আগামী সংসদ ও সংস্কার পরিষদে তরুণ, শিক্ষক, নারী, সংখ্যালঘু এবং বিভিন্ন পেশাজীবী সকলে মিলিত হয়ে জুলাই সনদের বাস্তবায়নে কাজ করবে। তবে এর আগে গণভোট এবং ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে সনদ কার্যকর করার দাবি পূরণ করতে হবে।
নাহিদ ইসলাম আরও বলেন, আগামী নির্বাচনে গণঅভ্যুত্থানের অংশীদারদের সকলকে পার্লামেন্টে থাকা উচিত। নতুন সংসদে সংস্কার পরিষদ নতুন সংবিধান নিয়ে কাজ করবে, যেখানে শিক্ষকদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
মন্তব্য করুন