জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সদস্য ও পরিসংখ্যান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী জুবায়েদকে নির্মমভাবে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সম্মুখ সারির ছাত্রদল নেতাদের একের পর এক টার্গেট করে হত্যার ঘটনায় ছাত্রসমাজে নিন্দার ঝড় উঠেছে।
দলের নেতাকর্মীরা অভিযোগ করেছেন, এই হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিতভাবে সংঘটিত হয়েছে। তারা বলেন, সরকারবিরোধী আন্দোলন দমন করতে ছাত্রদলের সক্রিয় কর্মীদের ওপর একের পর এক হামলা চালানো হচ্ছে।
অতি দ্রুত সময়ের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর ইন্টেরিম ইউনিটকে জুবায়েদের খুনীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদল নেতারা।
মন্তব্য করুন