বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।
শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় ফেরেন।
দলীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রয়োজনীয় চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা সম্পন্নের পর চিকিৎসকদের পরামর্শে তাকে বাসায় নেওয়া হয়।
দলের নেতাকর্মীরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।
মন্তব্য করুন