বার্তা বিভাগ
১২ অক্টোবর ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা, বিচারে স্বচ্ছতা চায় বিএনপি

বিএনপি মনে করছে, কিছু চিহ্নিত ব্যক্তির অপরাধের দায়ে পুরো প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করা উচিত নয়। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, অধিকাংশ সেনাসদস্য মন থেকে চান, সীমা লঙ্ঘনকারীরা বিচারের মুখোমুখি হোক।

শনিবার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিবৃতিতে বিএনপি জানায়, দেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার জন্য সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ন্যায়বিচার কেবল অতীতের অপরাধের শাস্তি নিশ্চিত করে না, বরং ভবিষ্যতে যেন কেউ এমন অন্যায় পুনরায় না ঘটায়, তারও নিশ্চয়তা দেয়।

বিবৃতিতে আরও বলা হয়, আইন ও মানবাধিকারের প্রতি পূর্ণ শ্রদ্ধাই হতে পারে শান্তিপূর্ণ ও জবাবদিহিমূলক রাষ্ট্রের ভিত্তি। বিএনপি মনে করে, একজন ব্যক্তির গুরুতর অপরাধের দায় তার নিজস্ব; কোনো প্রতিষ্ঠানের ওপর চাপানো উচিত নয়। সেনাবাহিনীর পেশাদারিত্ব ও দেশের প্রতি দায়বদ্ধতা অক্ষুণ্ণ রাখা প্রয়োজন।

দলটির পক্ষ থেকে আরও জানানো হয়, ফ্যাসিবাদের সময় সবচেয়ে বেশি গুম, খুন ও নিপীড়নের শিকার বিএনপি। দল সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের বিচারের পক্ষে। কিন্তু বিচারের ক্ষেত্রে বিবেচ্য কেবল ব্যক্তির অপরাধ ও আইনের শাসন, প্রাতিষ্ঠানিক পরিচয় নয়। সেনাবাহিনী দেশের গর্বিত সন্তান এবং জনগণের আস্থা রক্ষা করতে হবে।

বিএনপি বিশ্বাস করে, সেনাবাহিনীর প্রতি সর্বজনীন আস্থা ও মর্যাদা রক্ষা করা দেশের জন্য জরুরি, যাতে ভবিষ্যতে কোনো সরকার সেনাবাহিনীকে অন্যায় কাজে ব্যবহার করতে না পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

১০

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

১১

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

১২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৩

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১৪

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

১৫

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১৬

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১৭

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৯

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

২০