মোঃ শাহনেওয়াজ. কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৬, ৪:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভায় প্রান্তিক জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) সকালে পৌরসভা সম্মেলন কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ পৌরসভার প্রশাসক এ.টি.এম. কামরুল ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালনা করেন পৌর সহকারী প্রকৌশলী মন্নুর আহম্মেদ।

বক্তব্যে এ.টি.এম. কামরুল ইসলাম বলেন, বর্তমান যুগে প্রযুক্তিগত দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণ তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং তাদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে।

পিআরএপি ও জিইএসএলএপি প্রকল্পের আওতায় আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে নারী ও পুরুষ উভয়েই অংশগ্রহণ করছেন।

অনুষ্ঠানে কনভেনার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রেজাউর রহমান। এছাড়াও সহায়ক হিসেবে ছিলেন ডা. রেজওয়ানা রশিদ এবং পৌর কর্মসম্পাদন সহায়তা কমিটির সদস্য আফরোজা বেগম। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশিক্ষণার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে এলাকার নারী ও পুরুষদের প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে তাদের আয়মুখী কর্মকাণ্ডে যুক্ত হওয়ার পথ সুগম হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

১০

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

১১

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

১২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৩

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১৪

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

১৫

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১৬

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১৭

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৯

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

২০