মোঃ নুর নবী জনি, ষ্টাফ রিপোর্টার
১৫ এপ্রিল ২০২৬, ৮:২০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বাঙালি জাতি হিসেবে আমাদের ঐক্য ও সংহতির একটি অনন্য উদাহরণ হলো পহেলা বৈশাখ- ডিসি

নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আয়োজনে পহেলা বৈশাখ সকালে প্রশাসকের কার্যালয় প্রঙ্গনে বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী শেষে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের জন্য এই দিনটি বিশেষভাবে স্মরণীয় ও তাৎপর্যপূর্ণ । বাঙালি জাতি হিসেবে আমাদের ঐক্য ও সংহতির একটি অনন্য উদাহরণ হলো পহেলা বৈশাখ। আমরা সকল ধর্ম, বর্ণ ও শ্রেণি-পেশা নির্বিশেষে একত্রিত হয়ে এ উৎসব উদযাপন করেছি। বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে আমরা নতুন বছরের যাত্রা শুরু করেছি। গ্রামীণ ও দেশীয় ঐতিহ্যের বহুমাত্রিক উপস্থাপন ছিল বৈশাখী শোভাযাত্রায় ।

সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করা হয় জাতীয় সংগীতের মাধ্যমে।জেলা প্রশাসন কার্যালয়ের সামনের বৈশাখী মেলায় দেশীয় সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করা হয়েছে, পাশাপাশি পান্তা-ভাত, রকমারি দেশীয় ভর্তা ও মাছের আয়োজন করা হয়েছে।

জেলা প্রশাসক আরও বলেন, নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিসহ যারা অংশগ্রহণ করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবার সম্মিলিত উপস্থিতিতেই বৈশাখী আয়োজন টি সফল হয়েছে।

তিনি বলেন, জাতি হিসেবে যে আমরা ঐক্যবদ্ধ সেটি প্রদর্শন করা এবং নারায়ণগঞ্জে আমাদের সবার সহঅবস্থান রয়েছে এই বিষয়টি তুলে ধরা। আমরা চাই, শুধু বছরের প্রথম দিনই নয়, বরং বছরের বাকি সময়গুলোতেও যেন আমরা এভাবেই সম্মিলিতভাবে থাকতে পারি।

তিনি বলেন, নারায়ণগঞ্জকে অর্থনীতি ও উন্নয়নের অগ্রকাতারে রাখতে চাই। সেই অর্থে আজকের এই সহঅবস্থান বজায় রাখতে হবে। আমরা প্রত্যাশা করি, সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নারায়ণগঞ্জ যেমন এগিয়ে যাবে, তেমনি বাংলাদেশও উন্নত দেশের কাতারে পৌঁছে যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ

স্বৈরাচার গেছে, কিন্তু তার ভূত রয়ে গেছে: তারেক রহমান

মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো চীনের জাহাজ

সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ

ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লাহর ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা

নববর্ষের শুভেচ্ছা জানালেন সংসদ সদস্য মাজাহারুল ইসলাম

গাজীপুরের যুবক কিশোরগঞ্জে ইয়াবাসহ আটক

বরগুনা বাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ওলামা দল নেতা মাওলানা আব্দুল মোতালেব

কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট মিডিয়া সেলের পক্ষ থেকে দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা

ছাতকে বাগবাড়ি আনন্দ সংঘের আয়োজনে তিনদিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন

১০

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর ইসলামপুরে প্রান্তিক কৃষকদের হাতে পৌঁছে গেল কৃষিকার্ড

১১

বালিয়াডাঙ্গীতে যথাযোগ্য মর্যাদায় বর্ষবরণে আনন্দ শোভাযাত্রা

১২

বরগুনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন

১৩

বাঙালি জাতি হিসেবে আমাদের ঐক্য ও সংহতির একটি অনন্য উদাহরণ হলো পহেলা বৈশাখ- ডিসি

১৪

সোনারগাঁয়ে বর্ষবরণে ব্যতিক্রমধর্মী আয়োজন মিনি ম্যারাথন

১৫

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সোনারগাঁয়ে পহেলা বৈশাখ উদযাপন

১৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ উদযাপন

১৭

একাত্তর সাংস্কৃতিক সংঘের আয়োজনে বুটেক্সে বাংলা নববর্ষ উদযাপিত

১৮

তেল সংকটে বন্ধ দেশের একমাত্র শোধনাগার

১৯

চালবোঝাই ট্রাক খাদে পড়ে প্রাণ গেল সাতজনের

২০