মোঃ কামাল উদ্দিন, বালিয়াডাঙ্গী
১৫ এপ্রিল ২০২৬, ৮:২২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বালিয়াডাঙ্গীতে যথাযোগ্য মর্যাদায় বর্ষবরণে আনন্দ শোভাযাত্রা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করে নেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার এর সভাপতিত্বে
এসময় উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) মোঃ আহসানুল হক
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মোঃ বুলবুল ইসলাম,
বালিয়াডাঙ্গী উপজেলা প্রকৌশলী মোঃ মাইনুল ইসলাম
উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ তামান্না ফেরদৌস,
বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ড. টি এম মাহাবুবর রহমান, বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি এন এম নুরুল ইসলাম
সহ উপজেলা পরিষদের দপ্তর প্রধান গণ উপস্থিত ছিলেন।

আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীদের হাতে ছিল পান্তা-ইলিশ, গ্রামবাংলার ঐতিহ্যবাহী নকশা করা ব্যানার ও ফেস্টুন, যা শোভাযাত্রাকে করে তোলে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত করে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন

জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ।

শোভাযাত্রা শেষে উপজেলা চত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির নানা দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলা নববর্ষ আমাদের অসাম্প্রদায়িক চেতনার প্রতীক এবং বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম বাহক। নববর্ষের এই আয়োজন নতুন বছরের জন্য সকলের মাঝে আশা, আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

১০

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

১১

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

১২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৩

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১৪

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

১৫

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১৬

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১৭

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৯

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

২০