আদিল মোঃ রিফাত, ছাতক
১৫ এপ্রিল ২০২৬, ৮:২৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ছাতকে বাগবাড়ি আনন্দ সংঘের আয়োজনে তিনদিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন

গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতির অপূর্ব মেলবন্ধনে সুনামগঞ্জের ছাতকে শুরু হয়েছে বর্ণাঢ্য বৈশাখী মেলা। নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে বাগবাড়ি আনন্দ সংঘের আয়োজনে ১৪, ১৫ ও ১৬ এপ্রিল ২০২৬ খ্রি. তিনদিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে।
মেলার উদ্বোধন করেন সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ জসিম উদ্দিন সুমন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ছাতক পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হিফজুল বারী শিমুল এবং সাবেক মহিলা কাউন্সিলর (৪, ৫ ও ৬ নং ওয়ার্ড) ও প্যানেল মেয়র-৩ তাসলিমা জান্নাত কাকলি। অনুষ্ঠানে আয়োজক কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন শাওন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ছাতক উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক রেজাউল করীম রেজা, সদস্য সচিব মোঃ খালেদ মিয়া, কালবেলা পত্রিকার প্রতিনিধি সাকির আমিন, সমকাল পত্রিকার প্রতিনিধি শাহ আক্তারুজ্জামান, দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি সাজ্জাদ মনির, দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি মুশাহীদ আলী, দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রতিনিধি অজিত কুমার দাস, দৈনিক ঘোষণা পত্রিকার প্রতিনিধি ফজল উদ্দিন এবং দেশবার্তা পত্রিকার প্রতিনিধি দেলোয়ার হোসেন জয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাগবাড়ি আনন্দ সংঘের সকল নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বৈশাখী এই মেলায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন পণ্য, হস্তশিল্প, খাবারসহ নানা আয়োজন দর্শনার্থীদের ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এছাড়াও মেলার তিনদিনই সন্ধ্যার পর অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যা দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১০

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১১

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

১২

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১৩

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১৪

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৬

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

১৭

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

১৮

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

১৯

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

২০