বন্দর প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২৬, ৬:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বন্দরে পৈত্রিক সম্পত্তি দক্ষলের অভিযোগে মানববন্ধন

নারায়ণগঞ্জের বন্দরের কলাবাগ এলাকায় দুই এতিম ও এক শারীরিক প্রতিবন্ধীর পৈত্রিক সম্পত্তি দীর্ঘ সাড়ে তিন দশক ধরে জবরদখল করে রাখার অভিযোগে বিক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসী। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাবেক জামায়াত নেতা ও ইতালি প্রবাসী ব্যবসায়ী নুরুল ইসলাম এবং তার ভাই বোরহান।

সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় কলাবাগ এলাকায় জমি উদ্ধারের দাবিতে স্থানীয়দের অংশগ্রহণে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বন্দর ইউনিয়নের ১নং ওয়ার্ডের কলাবাগ এলাকায় প্রায় ১২ শতাংশ পৈত্রিক জমিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, প্রায় ৩৫ বছর আগে কোনো বৈধ কাগজপত্র ছাড়াই মৃত সালাউদ্দিন সরদার জোরপূর্বক জমিটি দখল করেন। পরবর্তীতে তার মৃত্যুর পর তার বড় ছেলে নুরুল ইসলাম ওই জমিতে বহুতল ভবন নির্মাণ করে দখল বজায় রাখেন।

অভিযোগ রয়েছে, বর্তমানে প্রবাসে অবস্থান করলেও নুরুল ইসলাম তার ভাই বোরহানের মাধ্যমে জমির নিয়ন্ত্রণ ধরে রেখেছেন। ভুক্তভোগী পরিবারকে এলাকা ছাড়তে চাপ প্রয়োগ ও প্রাণনাশের হুমকির অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে।

মানববন্ধনে ভুক্তভোগী সাইদুর রহমান ও বাবলু বলেন, “দীর্ঘদিন ধরে আমাদের পৈত্রিক ভিটা জবরদখল হয়ে আছে। বৈধ দলিল দেখাতে না পারলেও প্রভাবশালীদের ভয়ে আমরা এতদিন মুখ খুলতে পারিনি। এখনো নিজ বাড়িতেই নিরাপত্তাহীনতায় ভুগছি।”

প্রতিবন্ধী হালিমের বোন মনোয়ারা বলেন, “তিন যুগ ধরে আমাদের সম্পদ ভোগ করছে একটি প্রভাবশালী চক্র। তাদের নির্যাতনের কারণেই আমার ভাই আজ বাকপ্রতিবন্ধী। আমরা আমাদের ন্যায্য অধিকার ফেরত চাই।”

মানববন্ধনে সংহতি জানিয়ে বন্দর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ভুক্তভোগী পরিবারের স্বজন মাসুদ রানা বলেন, “এলাকার সবাই জানেন জমির প্রকৃত মালিক রুস্তম মিয়ার সন্তানরা। একাধিকবার সালিশ-বৈঠক হলেও অভিযুক্তরা কোনো সিদ্ধান্ত মানেননি।”

এলাকার প্রবীণরাও জানান, ভুক্তভোগী পরিবারটি দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হয়ে আসছে।

মানববন্ধন শেষে ভুক্তভোগী পরিবার বর্তমান সরকার, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দ্রুত তদন্ত সাপেক্ষে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে পৈত্রিক সম্পত্তি বুঝিয়ে দেওয়ার জোর দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বৈরাচার গেছে, কিন্তু তার ভূত রয়ে গেছে: তারেক রহমান

মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো চীনের জাহাজ

সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ

ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লাহর ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা

নববর্ষের শুভেচ্ছা জানালেন সংসদ সদস্য মাজাহারুল ইসলাম

গাজীপুরের যুবক কিশোরগঞ্জে ইয়াবাসহ আটক

বরগুনা বাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ওলামা দল নেতা মাওলানা আব্দুল মোতালেব

কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট মিডিয়া সেলের পক্ষ থেকে দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা

ছাতকে বাগবাড়ি আনন্দ সংঘের আয়োজনে তিনদিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর ইসলামপুরে প্রান্তিক কৃষকদের হাতে পৌঁছে গেল কৃষিকার্ড

১০

বালিয়াডাঙ্গীতে যথাযোগ্য মর্যাদায় বর্ষবরণে আনন্দ শোভাযাত্রা

১১

বরগুনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন

১২

বাঙালি জাতি হিসেবে আমাদের ঐক্য ও সংহতির একটি অনন্য উদাহরণ হলো পহেলা বৈশাখ- ডিসি

১৩

সোনারগাঁয়ে বর্ষবরণে ব্যতিক্রমধর্মী আয়োজন মিনি ম্যারাথন

১৪

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সোনারগাঁয়ে পহেলা বৈশাখ উদযাপন

১৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ উদযাপন

১৬

একাত্তর সাংস্কৃতিক সংঘের আয়োজনে বুটেক্সে বাংলা নববর্ষ উদযাপিত

১৭

তেল সংকটে বন্ধ দেশের একমাত্র শোধনাগার

১৮

চালবোঝাই ট্রাক খাদে পড়ে প্রাণ গেল সাতজনের

১৯

নতুন সূর্যে নতুন বছর, উৎসবে মুখর দেশ

২০