বার্তা বিভাগ
১৩ এপ্রিল ২০২৬, ৮:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তুরস্ককে ‘নতুন শত্রু’ ঘোষণা করতে পারে ইসরায়েল: হাকান ফিদান

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনায় এসেছে তুরস্ক-ইসরায়েল সম্পর্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, ইসরায়েল ইরানের পর তুরস্ককে নতুন শত্রু হিসেবে ঘোষণা দিতে পারে।

বার্তাসংস্থা আনাদোলু নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ইসরায়েল সম্ভবত সবসময় কোনো না কোনো শত্রু খুঁজে নেয়, কারণ তারা শত্রু ছাড়া টিকতে পারে না।”

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান এখনো একটি সমঝোতা চুক্তিতে পৌঁছাতে আন্তরিক রয়েছে, যদিও সম্প্রতি পাকিস্তানের ইসলামাবাদ-এ অনুষ্ঠিত বৈঠক কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, যুক্তরাষ্ট্র তার ‘স্বৈরতান্ত্রিক মনোভাব’ পরিত্যাগ করলে এখনো একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ইরানের জনগণের জাতীয় অধিকারকে সম্মান করা হলে দুই দেশের মধ্যে সমঝোতার পথ খুলে যেতে পারে।

তিনি আলোচনায় অংশ নেওয়া ইরানি প্রতিনিধিদলকেও ধন্যবাদ জানান এবং বিশেষভাবে মোহাম্মদ বাঘের গালিবাফ-এর প্রশংসা করেন।

বিশ্লেষকদের মতে, ইরান-ইসরায়েল-তুরস্ক-যুক্তরাষ্ট্র—এই বহুমুখী উত্তেজনা মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং নতুন সংঘাতের আশঙ্কা বাড়াচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বৈরাচার গেছে, কিন্তু তার ভূত রয়ে গেছে: তারেক রহমান

মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো চীনের জাহাজ

সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ

ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লাহর ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা

নববর্ষের শুভেচ্ছা জানালেন সংসদ সদস্য মাজাহারুল ইসলাম

গাজীপুরের যুবক কিশোরগঞ্জে ইয়াবাসহ আটক

বরগুনা বাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ওলামা দল নেতা মাওলানা আব্দুল মোতালেব

কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট মিডিয়া সেলের পক্ষ থেকে দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা

ছাতকে বাগবাড়ি আনন্দ সংঘের আয়োজনে তিনদিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর ইসলামপুরে প্রান্তিক কৃষকদের হাতে পৌঁছে গেল কৃষিকার্ড

১০

বালিয়াডাঙ্গীতে যথাযোগ্য মর্যাদায় বর্ষবরণে আনন্দ শোভাযাত্রা

১১

বরগুনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন

১২

বাঙালি জাতি হিসেবে আমাদের ঐক্য ও সংহতির একটি অনন্য উদাহরণ হলো পহেলা বৈশাখ- ডিসি

১৩

সোনারগাঁয়ে বর্ষবরণে ব্যতিক্রমধর্মী আয়োজন মিনি ম্যারাথন

১৪

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সোনারগাঁয়ে পহেলা বৈশাখ উদযাপন

১৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ উদযাপন

১৬

একাত্তর সাংস্কৃতিক সংঘের আয়োজনে বুটেক্সে বাংলা নববর্ষ উদযাপিত

১৭

তেল সংকটে বন্ধ দেশের একমাত্র শোধনাগার

১৮

চালবোঝাই ট্রাক খাদে পড়ে প্রাণ গেল সাতজনের

১৯

নতুন সূর্যে নতুন বছর, উৎসবে মুখর দেশ

২০