নিজাম উদ্দীন, কিশোরগঞ্জ প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২৬, ৬:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

করিমগঞ্জে র‍্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযান, তেল মজুদে জরিমানা

কিশোরগঞ্জের করিমগঞ্জে অধিক মুনাফার আশায় অবৈধভাবে ভোজ্য তেল মজুদ করার দায়ে ‘মেসার্স মিশা স্টোর’ নামক একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১২ এপ্রিল ২০২৬) সকাল থেকে বিকেল পর্যন্ত র‍্যাব, সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের যৌথ অভিযানে এই দণ্ড প্রদান করা হয়।
​গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‍্যাব-১৪ (কিশোরগঞ্জ ক্যাম্প), বাংলাদেশ সেনাবাহিনী এবং করিমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যৌথভাবে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। করিমগঞ্জ থানা এলাকায় পরিচালিত এই অভিযানে দেখা যায়, মেসার্স মিশা স্টোরের স্বত্বাধিকারী সাদ্দাম হোসেন (৪৫) সরকারি নিয়ম অমান্য করে অবৈধভাবে বিপুল পরিমাণ ভোজ্য তেল সংরক্ষণ করে রেখেছেন।
​বাজারে কৃত্রিম সংকট তৈরি করে জনভোগান্তি সৃষ্টি এবং ভোক্তা অধিকার ক্ষুণ্ণ করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করেন।
​অভিযান চলাকালীন যৌথ বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের কঠোর হুঁশিয়ারি প্রদান করা হয়। জানানো হয় যে:
​পণ্য বিক্রিতে সরকার নির্ধারিত দাম অবশ্যই মেনে চলতে হবে।​নির্ধারিত মজুদসীমার বাইরে অতিরিক্ত পণ্য রাখা যাবে না।​ক্রয়-বিক্রয়ের সঠিক রসিদ সংরক্ষণ করতে হবে।
​ভোক্তাদের সঙ্গে কোনো ধরনের প্রতারণামূলক আচরণ করা যাবে না।
​র‍্যাব-১৪-এর পক্ষ থেকে জানানো হয়েছে, কতিপয় অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার লোভে নিত্যপণ্য মজুদ করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। জনস্বার্থে এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র‍্যাবের এমন জনবান্ধব ও কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বৈরাচার গেছে, কিন্তু তার ভূত রয়ে গেছে: তারেক রহমান

মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো চীনের জাহাজ

সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ

ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লাহর ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা

নববর্ষের শুভেচ্ছা জানালেন সংসদ সদস্য মাজাহারুল ইসলাম

গাজীপুরের যুবক কিশোরগঞ্জে ইয়াবাসহ আটক

বরগুনা বাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ওলামা দল নেতা মাওলানা আব্দুল মোতালেব

কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট মিডিয়া সেলের পক্ষ থেকে দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা

ছাতকে বাগবাড়ি আনন্দ সংঘের আয়োজনে তিনদিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর ইসলামপুরে প্রান্তিক কৃষকদের হাতে পৌঁছে গেল কৃষিকার্ড

১০

বালিয়াডাঙ্গীতে যথাযোগ্য মর্যাদায় বর্ষবরণে আনন্দ শোভাযাত্রা

১১

বরগুনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন

১২

বাঙালি জাতি হিসেবে আমাদের ঐক্য ও সংহতির একটি অনন্য উদাহরণ হলো পহেলা বৈশাখ- ডিসি

১৩

সোনারগাঁয়ে বর্ষবরণে ব্যতিক্রমধর্মী আয়োজন মিনি ম্যারাথন

১৪

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সোনারগাঁয়ে পহেলা বৈশাখ উদযাপন

১৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ উদযাপন

১৬

একাত্তর সাংস্কৃতিক সংঘের আয়োজনে বুটেক্সে বাংলা নববর্ষ উদযাপিত

১৭

তেল সংকটে বন্ধ দেশের একমাত্র শোধনাগার

১৮

চালবোঝাই ট্রাক খাদে পড়ে প্রাণ গেল সাতজনের

১৯

নতুন সূর্যে নতুন বছর, উৎসবে মুখর দেশ

২০