এহিয়া আহমদ রাফি, কমলগঞ্জ 
১৩ এপ্রিল ২০২৬, ৬:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কমলগঞ্জে ৬ হাজার ৩০০ কৃষকের মাঝে সরকারি প্রণোদনার বীজ ও সার বিতরণ

কমলগঞ্জে ৬ হাজার ৩০০ কৃষকের মাঝে সরকারি প্রণোদনার বীজ ও সার বিতরণ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও পতিত জমি চাষের আওতায় আনতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষকদের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। তিনি বলেন, “বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। প্রান্তিক কৃষকদের মাঝে সময়মতো বীজ ও সার পৌঁছে দেওয়ার মাধ্যমে আবাদি জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।”

 

উপজেলা কৃষি বিভাগ জানায়, চলতি আউশ ও খরিপ-১ মৌসুমে আবাদ সম্প্রসারণ এবং উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই সহায়তা দেওয়া হচ্ছে। উপজেলার মোট ৬ হাজার ৩০০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি আউশ ধান বীজ, ১০ কেজি ডিএপি (DAP) সার, ১০ কেজি এমওপি (MOP) সার প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক ও ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান সহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় বলেন, “কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করা এবং উৎপাদন খরচ কমিয়ে আনাই সরকারের মূল লক্ষ্য।

এই সহায়তার ফলে কৃষকরা চলতি মৌসুমে চাষাবাদে আরও বেশি উৎসাহিত হবেন।” সহায়তা প্রাপ্ত কৃষকরা জানান, চাষাবাদের ঠিক আগ মুহূর্তে বিনামূল্যে উন্নত মানের বীজ ও সার পেয়ে তারা বেশ উপকৃত হয়েছেন। এতে তাদের উৎপাদন খরচ কমবে এবং তারা নতুন উদ্যমে চাষাবাদ শুরু করতে পারবেন। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং কৃষি বিভাগের মাঠপর্যায়ের কর্মীরাও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বৈরাচার গেছে, কিন্তু তার ভূত রয়ে গেছে: তারেক রহমান

মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো চীনের জাহাজ

সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ

ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লাহর ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা

নববর্ষের শুভেচ্ছা জানালেন সংসদ সদস্য মাজাহারুল ইসলাম

গাজীপুরের যুবক কিশোরগঞ্জে ইয়াবাসহ আটক

বরগুনা বাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ওলামা দল নেতা মাওলানা আব্দুল মোতালেব

কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট মিডিয়া সেলের পক্ষ থেকে দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা

ছাতকে বাগবাড়ি আনন্দ সংঘের আয়োজনে তিনদিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর ইসলামপুরে প্রান্তিক কৃষকদের হাতে পৌঁছে গেল কৃষিকার্ড

১০

বালিয়াডাঙ্গীতে যথাযোগ্য মর্যাদায় বর্ষবরণে আনন্দ শোভাযাত্রা

১১

বরগুনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন

১২

বাঙালি জাতি হিসেবে আমাদের ঐক্য ও সংহতির একটি অনন্য উদাহরণ হলো পহেলা বৈশাখ- ডিসি

১৩

সোনারগাঁয়ে বর্ষবরণে ব্যতিক্রমধর্মী আয়োজন মিনি ম্যারাথন

১৪

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সোনারগাঁয়ে পহেলা বৈশাখ উদযাপন

১৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ উদযাপন

১৬

একাত্তর সাংস্কৃতিক সংঘের আয়োজনে বুটেক্সে বাংলা নববর্ষ উদযাপিত

১৭

তেল সংকটে বন্ধ দেশের একমাত্র শোধনাগার

১৮

চালবোঝাই ট্রাক খাদে পড়ে প্রাণ গেল সাতজনের

১৯

নতুন সূর্যে নতুন বছর, উৎসবে মুখর দেশ

২০