মাওলানা মোঃ আব্দুল মোতালেব, স্টাফ রিপোটার
১২ এপ্রিল ২০২৬, ৮:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বরগুনার আমতলীতে কৃষি রেডিও বন্ধ, বিপাকে পাঁচ লক্ষাধিক মানুষ

জ্বালানি সংকটের অজুহাতে বরগুনার আমতলীর জনপ্রিয় কৃষি রেডিও ৯৮.৮ এফএম বন্ধ ঘোষণা করা হয়েছে। গত ১ এপ্রিল কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ির পরিচালক মো. মশীহুর রহমানের স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। এতে উপকূলীয় অঞ্চলের অন্তত পাঁচ লক্ষাধিক মানুষ আবহাওয়ার পূর্বাভাস ও প্রয়োজনীয় তথ্য থেকে বঞ্চিত হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন।

২০১২ সালের ১ জানুয়ারি আমতলী উপজেলা পরিষদ প্রাঙ্গণে চালু হওয়া কৃষি রেডিওটি অল্প সময়েই কৃষক, জেলে ও সাধারণ মানুষের আস্থার কেন্দ্রে পরিণত হয়। বরগুনা ও পটুয়াখালীর বিস্তীর্ণ উপকূলজুড়ে এর সম্প্রচার পৌঁছাতো। আবহাওয়ার পূর্বাভাসের ওপর নির্ভর করে কৃষকরা চাষাবাদ এবং জেলেরা নদী ও সাগরে মাছ ধরার সিদ্ধান্ত নিতেন।

২০২৩ সালে নিজস্ব জমিতে দ্বিতল ভবন নির্মাণসহ অবকাঠামোগত উন্নয়ন সম্পন্ন হলেও চলতি বছরের জানুয়ারি থেকে বরাদ্দ জটিলতা ও অব্যবস্থাপনায় কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। সর্বশেষ ১ এপ্রিলের সিদ্ধান্তে পুরো সম্প্রচার বন্ধ হয়ে যায়, ফলে কৃষক, জেলে ও সাধারণ মানুষ তথ্য ও বিনোদন থেকে বঞ্চিত হচ্ছেন।

নাচনাপাড়া গ্রামের কৃষক কামাল মোল্লা বলেন, ‘কৃষি রেডিও ছিল প্রান্তিক মানুষের তথ্যের প্রধান উৎস। এটি বন্ধ হয়ে যাওয়ায় আমরা বড় সমস্যায় পড়েছি।’

শ্রোতা ময়নারানী বলেন, ‘কয়েক দিন ধরে কোনো অনুষ্ঠান শুনতে পারছি না, খুব খারাপ লাগছে।’

কৃষক কামাল সিকদার বলেন, ‘রেডিওর তথ্যের ওপর নির্ভর করেই চাষাবাদ করতাম, এখন দিশাহারা।’

জেলে সাইদুল বয়াতি বলেন, ‘আবহাওয়ার খবর না পেয়ে নদী-সাগরে যেতে ভয় লাগছে।’

বিশিষ্ট সাংবাদিক ও ইউনাইটেড জার্নালিস্ট ফোরাম পটুয়াখালী জেলার সভাপতি মোঃ আবুল কালাম আজাদ জানান এ কৃষি রেডিও চালুর থাকাকালীন পটুয়াখালী জেলার অনেক মানুষ উপকৃত হতো। অবিলম্বে তা চালুর দাবি জানান।

আমতলী কৃষি রেডিওর স্টেশন ম্যানেজার (অতিরিক্ত দায়িত্ব) শেখ হাবিবুর রহমান জানান, বৈশ্বিক পরিস্থিতির কারণে কর্তৃপক্ষ সাময়িকভাবে সম্প্রচার বন্ধ করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, ‘রেডিওটি পুনরায় চালুর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’

কৃষি তথ্য সার্ভিসের উপপরিচালক ফেরদৌসী ইয়াসমিন বলেন, ‘অর্থনৈতিক সংকটের কারণে আপাতত বন্ধ রয়েছে, বরাদ্দ পেলে পুনরায় চালু করা হবে।’

পরিচালক মো. মশীহুর রহমান জানান, ‘অল্প সময়ের মধ্যেই কৃষি রেডিও পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে।’

এদিকে বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি ও গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের বরগুনা জেলা সভাপতি মাওলানা মোঃ আব্দুল মোতালেব উপকূল বাসীর উপকারার্থে কৃষি রেডিওটি পুনরায় চালুর আহবান জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

১০

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১১

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১২

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৪

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

১৫

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

১৬

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

১৭

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

১৮

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

১৯

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

২০