কালিগঞ্জ প্রতিনিধি
১২ এপ্রিল ২০২৬, ৮:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জ অবৈধভাবে তেল মজুতের দায়ে চেয়ারম্যান ফেরদাউস মোড়লকে ১০ হাজার টাকা জরিমানা

সাতক্ষীরার কালিগঞ্জে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে ১২০০ লিটার অবৈধভাবে মজুত করা ডিজেল জব্দ করেছে যৌথ বাহিনী। রোববার (১২ এপ্রিল) দুপুরে মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফেরদাউস মোড়লের বাড়ি ও ব্যক্তিগত গুদামে অভিযান চালিয়ে এই জ্বালানি তেল উদ্ধার করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে জনদুর্ভোগ সৃষ্টির অপচেষ্টাকারীদের বিরুদ্ধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই ঝটিকা অভিযান চালানো হয়। দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সেনাবাহিনীর তত্ত্বাবধানে কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে ডিজিএফআই ও র‌্যাবের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর একটি চৌকস দল অংশ নেয়।

সিনিয়র ওয়ারেন্ট অফিসার তোফাজ্জলের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে চেয়ারম্যান ফেরদাউস মোড়লের বাসভবন ও গুদাম থেকে ৬টি ব্যারেলে রাখা মোট ১২০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় আরও ১৬টি খালি ব্যারেল উদ্ধার করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইস্তিয়াক আহমেদ অপু। তিনি তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে তেল মজুত করার দায়ে চেয়ারম্যান ফেরদাউস মোড়লকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষকে জিম্মি করে যারা জ্বালানি ও নিত্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি করছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে এটি একটি কঠোর বার্তা। জনস্বার্থে বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে জেলাজুড়ে এ ধরনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র জ্বালানি তেল মজুত করে বাজারে অস্থিরতা তৈরি করছিল। একজন জনপ্রতিনিধির হেফাজত থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ যৌথ বাহিনীর এই ‘হার্ডহিটিং’ অভিযানকে স্বাগত জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

১০

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

১১

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

১২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৩

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১৪

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

১৫

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১৬

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১৭

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৯

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

২০