বার্তা বিভাগ
২৫ মার্চ ২০২৬, ১:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

একাত্তরের গণহত্যা ছিলো সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী

গণহত্যা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার (২৫ মার্চ) এক বাণী দিয়েছেন। এই বাণীতে তিনি ১৯৭১ সালের ২৫ মার্চ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং স্বাধীনতাকামী বাংলাদেশের ইতিহাসে এই দিনকে একটি কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন হিসেবে অভিহিত করেন।

বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ওই কালো রাতে পাকিস্তানি দখলদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে নিরস্ত্র মানুষের ওপর নির্বিচার হত্যাযজ্ঞ চালায়। ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা, রাজারবাগ পুলিশ লাইনসহ বিভিন্ন স্থানে শিক্ষক, বুদ্ধিজীবী ও নিরপরাধ মানুষকে হত্যা করা হয়।

তিনি স্মরণ করেন, গণহত্যার বিরুদ্ধে চট্টগ্রাম অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সশস্ত্র প্রতিরোধের ঘটনা, যা দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধের সূচনা।

প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার মূল্য ও তাৎপর্য আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে ২৫ মার্চের ঘটনা জানা জরুরি। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে রাষ্ট্র ও সমাজে প্রতিষ্ঠা করা, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক বিচার নিশ্চিত করাই শহীদদের আত্মত্যাগের সঠিক সম্মান প্রদানের পথ।

বাণীর শেষে প্রধানমন্ত্রী সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সফলতা কামনা করেন। তিনি নাগরিকদের একটি ন্যায়ভিত্তিক, উন্নত, সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

১০

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

১১

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

১২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৩

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১৪

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

১৫

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১৬

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১৭

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৯

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

২০